কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাস। প্রতিষ্ঠানটি দূতাবাসে রাজনৈতিক উপদেষ্টা ও যোগাযোগ কর্মকর্তা পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর।

প্রতিষ্ঠান : ডেনমার্ক দূতাবাস, ঢাকা

পদ : Political Adviser and Communications Lead

সংখ্যা : ১ জন

শিক্ষাগত যোগ্যতা : রাষ্ট্রবিজ্ঞান/আইন/সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর

অভিজ্ঞতা : ন্যূনতম ৫ বছর

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৭ ঘণ্টা

ছুটি : বছরে ২০ দিন

কর্মস্থল : গুলশান-২, ঢাকা

কাজের দায়িত্ব

নিযুক্ত ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে দূতাবাসকে পরামর্শ দেবেন। পাশাপাশি দূতাবাসের দৃশ্যমানতা বাড়াতে যোগাযোগকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করবেন। বিভিন্ন সাংস্কৃতিক, একাডেমিক ও ব্যবসায়িক ইভেন্ট আয়োজন, গণমাধ্যম ও নাগরিক সমাজের সঙ্গে নেটওয়ার্ক তৈরি, বক্তব্য ও প্রতিবেদন রচনা এবং দূতাবাসের জনসম্পৃক্ততা বাড়ানো এ পদটির মূল দায়িত্বের মধ্যে রয়েছে।

যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান, আইন, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দক্ষতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

কর্মের শর্ত

এটি পূর্ণকালীন স্থায়ী চাকরি। সপ্তাহে ৩৭ ঘণ্টা কাজ করতে হবে। বছরে ২০ দিনের ছুটি পাওয়া যাবে। বেতন-ভাতা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে। পাশাপাশি পেনশন ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে। নিয়োগের আগে নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, সুপারিশপত্র ও দু-তিনটি রেফারেন্স একসঙ্গে পিডিএফ আকারে পাঠাতে হবে [email protected]

আবেদন পাঠানোর ঠিকানা : [email protected]

আবেদনের শেষ তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X