কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) পদে একজন যোগ্য কর্মকর্তা নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে যথাযথ নিয়মে আবেদন জমা দিতে হবে।

দেখে নিন বিআরপিএল-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল)

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

বয়স: ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ৫০ থেকে ৬২ বছর

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল সুবিধা, জ্বালানি, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

চাকরির বিবরণ: বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পাওয়ার ডিভিশন, মিনিস্ট্রি অব পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সের অধীনে পরিচালিত হয়। তারা একজন যোগ্য ও দক্ষ ম্যানেজিং ডিরেক্টর খুঁজছে, যিনি প্রতিষ্ঠানের সার্বিক দিকনির্দেশনা ও বড় ধরনের সাংগঠনিক দায়িত্ব নিতে পারবেন।

পদের দায়িত্ব ও কর্তব্য:

চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের কাছে জবাবদিহি করা

কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনা, আর্থিক দিক, ব্যবসায়িক উন্নয়ন এবং আইনগত ও প্রাতিষ্ঠানিক নিয়মাবলি নিশ্চিত করা

শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা এবং স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারসম্পর্কিত বিষয়গুলো দেখাশোনা করা।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের একটি সম্পূর্ণ জীবনবৃত্তান্ত এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠাতে হবে;

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে;

সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, বি-আর পাওয়ারজেন লিমিটেড, আইইবি ভবন (৮ম তলা), রমনা, ঢাকা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২৫

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X