কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে বড় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

কর্মজীবী  একজন নারী | ছবি : সংগৃহীত
কর্মজীবী একজন নারী | ছবি : সংগৃহীত

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশন। সংস্থাটি দুটি প্রোগ্রামের আওতায় ১ হাজার ২৩০জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রোগ্রামের নাম: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

১. পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার

পদ সংখ্যা: ১০০০

বয়সসীমা: ২৫–৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক। অভিজ্ঞতা আবশ্যক নয়।

বেতন-ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)। শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৭,৫০০ টাকা।

২. পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টেন্ট

পদ সংখ্যা: ২০০

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি তে অবশ্যই বানিজ্য বিভাগ থাকতে হবে)। অভিজ্ঞতা আবশ্যক নয়। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ)। শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা। স্থায়ীকরণের পরে ২৬,০০০ টাকা।

প্রোগ্রামের নাম: হেলথ প্রোগ্রাম

পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)

পদ সংখ্যা: ৩০

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ০২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: ২০,০০০ টাকা।

কর্মক্ষেত্র: ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহ।

কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা

১. মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট নং পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য ১,৫০০ টাকা করে "স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স" প্রদান করা হবে।

২. সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী)।

৩. নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।

৪. বৈশাখী ভাতা সহ বছরে ৩ টি উৎসব বোনাস সুবিধা।

৫. স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।

৬. কর্মকালীন অবস্থায় দূর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের ১০০% পর্যন্ত সহায়তা প্রদান।

৭. দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপুরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান।

৮. কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান

৯. নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস স্ব-বেতনে ও ৬ মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন এর সুবিধা।

১০. কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত শক্তি ফাউন্ডেশন এর ওয়েবসাইটের Career পৃষ্ঠা এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৭ জুন ২০২৬

সূত্র: প্রথম আলো

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১১

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১২

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১৩

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৪

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৫

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৯

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

২০
X