কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:০৮ এএম
আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

সোমবার (১ জুন) এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৩৩ - অ্যান বোলেইন ইংল্যান্ডের রানির মুকুট গ্রহণ করেন।

১৮৭৪ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি।

১৯৮০ - বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার টেলিভিশন সংবাদ চ্যানেল সিএনএনের যাত্রা শুরু।

১৯৮১ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৯৯০ - জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচেভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।

২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্রর ব্রাশ ফায়ারে রাজা-রানি সপরিবারে নিহত।

২০০৯ - এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পড়ে, ২২৮ যাত্রী এবং কর্মচারীর সবাই নিহত হন।

জন্ম

১৮৪২ -সত্যেন্দ্রনাথ ঠাকুর ,বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়।

১৮৯০ - ফ্রাঙ্ক মরগান, মার্কিন অভিনেতা।

১৮৯২ - আমানউল্লাহ খান, তিনি ছিলেন আফগানিস্তানের শাসক।

১৯০৬ - কবি ছান্দসিক আবদুল কাদির।

১৯১৭ - উইলিয়াম নোল্‌স, মার্কিন রসায়নবিদ।

১৯২৬ - মেরিলিন মনরো, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন।

১৯২৯ - নার্গিস দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৩০ - ম্যাট পুর, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯৩০ - মোহাম্মদ আবদুল মমিন, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত।

১৯৩৪ - মোহিত চট্টোপাধ্যায়, ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার।

১৯৩৪ - এটিএম আফজাল, বাংলাদেশের ৮ম প্রধান বিচারপতি।

১৯৩৫ - মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশি মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাব প্রাপ্ত।

১৯৩৫ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক।

১৯৩৭ - মরগান ফ্রিম্যান, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক।

১৯৪১ - মো. রুহুল আমিন, বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি।

১৯৪৭ - জনাথন প্রাইস, ওয়েলসীয় অভিনেতা ও গায়ক।

১৯৫০ - অনুপম হায়াত, বাংলাদেশি লেখক এবং চলচ্চিত্র সমালোচক।

১৯৬৩ - কুমার বিশ্বজিৎ, বাংলাদেশি সংগীতশিল্পী।

১৯৬৩ - উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশি রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৪ এর সংসদ সদস্য।

১৯৬৫ - নাইজেল শর্ট, ইংরেজ দাবা খেলোয়াড়।

১৯৬৮ - সেলিনা বেগম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৬ এর সংসদ সদস্য।

১৯৭০ - মাহফুজুর রহমান, বাংলাদেশি রাজনীতিবিদ ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য।

১৯৭৩ - শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি সাবেক ক্রিকেটার।

১৯৭৬ - শাহরিয়ার হোসেন, বাংলাদেশি সাবেক ক্রিকেটার।

১৯৮৩ - সালমা খাতুন, বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক।

১৯৮৪ - ঈশানী কৌশল্যা, শ্রীলঙ্কান প্রমীলা ক্রিকেটার।

১৯৮৫ - দিনেশ কার্তিক, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৯১ - রাজেশ্বরী গায়কওয়াড়, ভারতীয় আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার।

মৃত্যু

১৯৩ - ডিডিয়াস জুলিয়াস, রোমান সম্রাট।

১৮৪২ - শিক্ষাবিদ ডেভিড হেয়ার।

১৮৬৮ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।

১৮৯০ - লোকনাথ ব্রহ্মচারী, হিন্দু সিদ্ধপুরুষ।

১৯৪৩ - লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৬২ - প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন।

১৯৬৮ - হেলেন কেলার, মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী।

১৯৬৯ - তফাজ্জল হোসেন মানিক মিয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।

১৯৭৮ - উর্দু লেখক চলচ্চিত্রকার খাজা আহমদ আব্বাস।

১৯৯৬ - নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ৬ষ্ঠ রাষ্ট্রপতি।

১৯৯৮ - ব্রজেন দাস, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু

২০০১ - অ্যালেক্স জেমস, স্কটল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়।

২০০১ - বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব, নেপালের রাজা।

২০০২ - হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

২০০৮ - লিন ফুলস্টন, অস্ট্রেলীয় প্রমীলা আন্তর্জাতিক ক্রিকেটার।

২০১০ - নীলকণ্ঠ সেনগুপ্ত, বাঙালি নট, নাট্যকার ও অভিনেতা।

২০২০ - বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খান।

কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X