কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৭:৩১ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

২৬ জুলাই : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

২৬ জুলাই : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ২৬ জুলাই ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৪৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে। ১৮৫৬ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট, ১৮৫৬ অনুসারে বৈধতা পায়। ১৮৭৬ - কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা প্রতিষ্ঠা করেন। ১৯০৮ - যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়। ১৯৫৩ - ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ১৯৫৬ - মিসর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে। ১৯৬৫ - যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। ১৯৯৯ - ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত কার্গিল যুদ্ধে চূড়ান্তভাবে জয়ী হয়। ২০০৩ - ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলে আন্তর্জাতিক ট্রফি আশিয়ান কাপ বিজয় করে।

জন্ম

১৮৪২ - বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী। ১৮৫৬ - জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক। ১৮৫৮ - টম গারেট, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৮৬৫ - রজনীকান্ত সেন, বাঙালি কবি এবং সুরকার। ১৮৮৮ - রেজিনাল্ড হ্যান্ডস, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। ১৮৯৪ - অ্যালডাস হাক্সলি, ইংরেজি উপন্যাসিক ও দার্শনিক। ১৯০৪ - মালতী চৌধুরী, ভারতের বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী। ১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি। ১৯২২ - জেসন রবার্ডস, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। ১৯২৭ - গুলাবরায় রামচাঁদ, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯২৮ - স্ট্যানলি কুবরিক, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯২৮ - বার্নিস রুবেনস, ওয়েল্‌স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা। ১৯৪২ - আলফ্রেড মার্শাল, ইংল্যান্ডের উনবিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনিতীবিদ। ১৯৪৫ - হেলেন মিরেন, ব্রিটিশ অভিনেত্রী। ১৯৪৯ - থাকসিন সিনাওয়াত্রা, থাইল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ ও ধনকুব। ১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। ১৯৫৫ - আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি। ১৯৬৪ - সান্ড্রা বুলক, জার্মান-আমেরিকান অভিনেত্রী, প্রযোজক এবং মানবপ্রেমিক। ১৯৬৫ - জেরেমি পিভেন, মার্কিন অভিনেতা ও প্রযোজক। ১৯৬৭ - জেসন স্টেথাম, ইংরেজ অভিনেতা। ১৯৭১ - খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশি সাবেক ক্রিকেটার এবং কোচ। ১৯৭৩ - কেট বেকিনসেল, ব্রিটিশ অভিনেত্রী। ১৯৮০ - জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডীয় রাজনীতিক। ১৯৮৫ - গেল ক্লিশি, ফরাসি ফুটবলার। ১৯৮৯ - আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।

মৃত্যু

১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট। ১৯১৫ - ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি। ১৯২৫ - গট্‌লব ফ্রেগে, জার্মান গণিতবিদ। ১৯৩৪ - উইনসর ম্যাকে, আমেরিকান কার্টুনিস্ট এবং অ্যানিমেশন তৈরিকারক। ১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী। ১৯৫২ - ইভা পেরন, আর্জেন্টিনার স্বৈরশাসক জুয়ান পেরনের দ্বিতীয়া স্ত্রী। ১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি। ১৯৫৭ - কার্লস কাস্তিলো আর্মস, গুয়েতেমালান সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ। ১৯৮০ - মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা। ১৯৮৭ - চিন্ময় চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী। ১৯৮৮ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি। ১৯৯৯ - আজাদ আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের সৈনিক নীরা আর্য। ২০০০ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ। ২০১৩ - সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদবিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি। ২০২০ - ভারতীয় বাঙালি কবি বিজয়া মুখোপাধ্যায়। ২০২০ - কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ। ২০২২ - পদ্মশ্রী সম্মানে ভূষিত এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়।

ছুটি ও অন্যান্য

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস৷ কিউবার জাতীয় বিপ্লব দিবস। লাইবেরিয়ার স্বাধীনতা দিবস। মালদ্বীপের স্বাধীনতা দিবস। ভারতে কার্গিল যুদ্ধে বিজয় দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১০

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১১

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১২

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১৩

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

১৪

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

১৫

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১৬

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১৭

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১৮

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৯

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

২০
X