কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:১৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ সোমবার, ২৮ অক্টোবর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি :

১৪৯২ - ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন। ১৬৩৮ - হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৭৪৬ - পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়। ১৭২৬ - জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশ হয়। ১৮৩১ - মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন। ১৮৮৬- ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে। ১৯০৪- সেন্ট লুইস পুলিশ তদন্তে নতুন পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের প্রচলন করে। ১৯১৮ - চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯২০ - অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে। ১৯২৯ - ফ্লোরিডায় একটি বিমানে প্রথম শিশু জন্মের ঘটনা ঘটে। ১৯৪০- ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ হয়। ১৯৪৪ - মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর হয়। ১৯৫২ - গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ - কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি হয়। ১৯৮৯ - ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়। ১৯৯১ - পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়। ২০০৬ - বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথগ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে নেমে পড়েন। এতে সারা দেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন নিহত হন। জন্ম

১৫৮৫ - কর্নেলিয়াস জান্সেন, ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ। ১৬৯৬ - মরিস ডি সাক্সে, ফ্রান্সের মার্শাল জেনারেল। ১৮০৪ - পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক। ১৮৬৬ - যোগীন্দ্রনাথ সরকার প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক। ১৮৬৭ - ভগিনী নিবেদিতা,অ্যালো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ১৯০২ - এলসা ল্যানচেস্টার, ইংরেজ অভিনেত্রী। ১৯১২ - ব্রিটিশ শারীরবিজ্ঞানী রিচার্ড ডল। ১৯১৩ - ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও গায়ক ডগলাস সেয়ালে। ১৯১৩ - ডগলাস সেয়ালে, ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও গায়ক। ১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ। ১৯১৪ - পোলিও প্রতিরোধক ওষুধের মার্কিন উদ্ভাবক জোনাস সল্ক। ১৯৩৮ - অ্যানা পেরি, ইংরেজ লেখক। ১৯৫৫ - বিল গেটস, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৫৬ - মাহমুদ আহমাদিনেজাদ, ইরানের সাবেক রাষ্ট্রপতি। ১৯৬৩ - ইরোস রামাযোটি্‌, ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার। ১৯৬৭ - অভিনেত্রী জুলিয়া রবার্টস। ১৯৮০ - অ্যালান স্মিথ, ইংরেজ পেশাদার ফুটবলার। ১৯৮৪ - ওবাফেমি মারটিন্স, নাইজেরিয়ান ফুটবলার।

মৃত্যু

০৩১২ - মাক্সেন্টিউস, রোমান সম্রাট। ১৬২৭ - মোগল সম্রাট জাহাঙ্গীর। ১৭০৪ - জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক। ১৮৯৪ - বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী দে। ১৯০০ - ম্যাক্স মুলার, বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক। ১৯৩৭ - ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়। ১৯৫২ - বিলি হিউজেস, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৭তম প্রধানমন্ত্রী। ১৯৭১ - বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বাংলাদেশি শহীদ মুক্তিযোদ্ধা। ১৯৭৩ - তাহা হুসাইন, মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক। ১৯৯৮- নোবেলজয়ী ব্রিটিশ কবি টেড হিউজস। ২০০২ - অন্নদাশঙ্কর রায়, স্বনামধন্য বাঙালি কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। ২০০৫ - রিচার্ড এরেট স্মোলি, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১০

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১১

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১২

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১৩

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

১৪

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

১৫

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

১৬

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

১৭

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

১৮

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

১৯

কোনো মূল্য দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র: রুবিও

২০
X