কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ৩০ আগস্ট। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৭৪ - গুরু রাম দাস চতুর্থ শিখ গুরুর দায়িত্ব পান। ১৭২১ - লিস্টাভ-এর শান্তি চুক্তি। ১৭৯০ - জার্মানির বিজ্ঞানী নিকালা কন্টে পেন্সিল আবিষ্কার করেন। ১৮৩০ - বুলগেরিয়ার রাজপুত্র ওথো গ্রিসের রাজা নির্বাচিত হন। ১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্নকে শহর হিসেবে ঘোষণা করা হয়। ১৮৫০ - হনুলুলু শহরের মর্যাদা পায়। ১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়। ১৯০৭ - রাশিয়া ও ব্রিটিশ উপনিবেশবাদী সরকার এক চুক্তির মাধ্যমে ইরানকে তিন অংশে বিভক্ত করে। ১৯১৪ - প্রথম জার্মান বিমান প্যারিসে বোমাবর্ষণ করে। ১৯৩৩ - এয়ার ফ্রান্স গঠিত হয়। ১৯৪১ - জার্মান বাহিনী লেনিনগ্রাদ অবরোধ করে। ১৯৫৬ - সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা করে। ১৯৫৭ - যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা করে। ১৯৭১ - ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন। ১৯৯৭ - বসনিয়ায় মুসলিম ক্রোয়েট চুক্তি স্বাক্ষর। ১৯৯৯ - পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

জন্ম

১৫৬৯ - মোগল সম্রাট জাহাঙ্গীর। ১৭৯৭ - ‘ফ্রাঙ্কেনস্টাইন’ গ্রন্থের লেখিকা ও কবি শেলির স্ত্রী মেরি ওলস্টোনক্র্যাফট শেলি। ১৮৪৪ - শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী চন্দ্রনাথ বসু। ১৯১৭ - ব্রিটিশ রাজনীতিক ডেনিস হিলি। ১৯৩০ - ওয়ারেন বাফেট। ১৯৭২ - ক্যামেরন ডাইজ অভিনেত্রী ও ফ্যাশন মডেল। ১৯৮২ - এন্ডি রডিক মার্কিন টেনিস তারকা। ১৯৮৩ - আর্জেন্টিনার ফুটবলার ইমানুয়েল কুলিও। ১৯৮৫ - ইংরেজ অভিনেত্রী হোলি ওয়েস্টন।

মৃত্যু

১৪৮৩ - ফ্রান্সের রাজা একাদশ লুই। ১৬৫৯ - আওরঙ্গজেবের ঘাতকের হাতে দারা শিকোহর মৃত্যু। ১৮৭৭ - ভারতীয় কবি তরুণ দত্ত। ১৯১১ - বহু ভাষাবিদ মনীষী ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ। ১৯২৮ - জার্মান পদার্থবিদ ভিলহেল্ম ভিন। ১৯৮১ - শিক্ষক, গবেষক ও ঐতিহাসিক ড. নীহার রঞ্জন রায়। ২০০১ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী। ২০০৬ - নোবেলজয়ী মিসরীয় সাহিত্যিক নাগিব মাহফুজ। ২০১৩ - নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার শিমাস্‌ হীনি। ২০১৭ - বাংলাদেশি সংগীতশিল্পী আব্দুল জব্বার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X