শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

১১ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১৪৯৮ - পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু হয়।

১৭৯৩ - শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।

১৮৬৬ - কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯১৮ - মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ফ্রান্স দখল করে।

১৯৫২ - ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিতি হয়।

১৯৫৩ - পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।

১৯৬৬ - এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চার দিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।

১৯৬৮ - মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।

১৯৭০ - ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ - বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।

১৯৮২ - দক্ষিণ লেবাননে ঘাঁটি গেড়ে বসা ইহুদিবাদী ইসরাইলের সেনা কমান্ডের সদর দপ্তরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ বোমা হামলা চালান।

১৯৮৯ - বার্লিন প্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু হয়।

১৯৯১ - কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।

১৯৯৫ - মানবাধিকার লংঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্য বাতিল করা হয়।

১৯৯৬ - বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জন্ম

১৪৯৩ - পারাচেলসুস, সুইস জার্মান চিকিৎসক, উদ্ভিদবিদ ও জ্যোতিষী।

১৭৪৩ - কার্ল পিটার থাউনবেরগ, সুইডিশ উদ্ভিদবিদ, পতঙ্গবিশারদ ও মনোবৈজ্ঞানিক।

১৭৭১ - আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা জন্ম গ্রহণ করেন।

১৮২১ - ফিওদোর দস্তয়েভ্‌স্কি, তিনি ছিলেন বিখ্যাত রুশ সাহিত্যিক।

১৮৬৪ - আলফ্রেড হারমান ফ্রিয়েড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজ কর্মী।

১৮৭২ - সংগীতজ্ঞ আবুল করিম খান সাহেব সংগীতরত্ন।

১৮৮৫ - ইংরেজ সাহিত্যিক ডি.এইচ লরেন্স।

১৮৮৮ - মাওলানা আবুল কালাম আজাদ, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

১৯০১ - সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভ।

১৯০৭ - কবি সুফী মোতাহার হোসেন।

১৯০৮ - কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র।

১৯১৪ - হাওয়ার্ড ফাস্ট, তিনি ছিলেন আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

১৯২৮ - হুমায়ূন রশীদ চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কূটনীতিবিদ।

১৯২৮ - মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেস।

১৯৩৯ - আব্দেল মাজিদ লাখাল, তিনি ছিলেন তিউনিশিয়ার অভিনেতা ও পরিচালক।

১৯৬৪ - অ্যালিসন ডোডয়, তিনি ছিলেন আইরিশ মডেল ও অভিনেত্রী।

১৯৭৪ - লিওনার্ডো ডিক্যাপ্রিও, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৭৭ - মানিশ, তিনি সাবেক পর্তুগালের ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৩ - ফিলিপ লাম, তিনি জার্মান ফুটবলার।

১৯৯০ - জরজিনিও ওয়িজনাল্ডুম, তিনি ডাচ ফুটবলার।

মৃত্যু

১০২৮ - কনস্ট্যান্টিন অষ্টম, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।

১৮২৩ - অর্থনীতিবিদ ডেভিট রিকার্ডো।

১৯৪৮ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ।

১৮৫৫ - সারেন কিয়েরকেগর, তিনি ছিলেন ডেনীয় দার্শনিক ও তাত্ত্বিক।

১৯১৯ - পাভেল খিস্ট্যাকভ, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষক।

১৯২৩ - সমাজসেবক রাজনীতিক লেখক আশ্বিনীকুমার দত্ত।

১৯৭১ - সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।

১৯৭৩ - আর্টটুরি ইলমারি ভিরটানেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক।

১৯৮৭ - প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।

১৯৯৯ - মোহাম্মদউল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

২০০৫ - পিটার ড্রুকের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, তাত্তিক ও শিক্ষাবিদ।

২০০৪ - ইয়াসির আরাফাত। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিলিস্তিন ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের ১ম প্রেসিডেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১০

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১১

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১২

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৫

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৬

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৭

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৮

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৯

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

২০
X