রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:১৩ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ
১১ জুলাই

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে। ছবি : গ্রাফিক্স
ইতিহাসের এই দিনে। ছবি : গ্রাফিক্স

প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটতে থাকে। বর্তমানের সব ঘটনাবলি এক সময় অতীতে পরিণত হয়। এই ঘটনাবলির মধ্যে কিছু ঘটনা আবার লেখা হয়ে যায় ইতিহাসের পাতায়। যেগুলো পরবর্তী প্রজন্মকে পথ দেখায়, যা কখনো কখনো কাজে লাগে ব্যক্তিত্ব পরিবর্তনে, আবার কখনোবা কাজে লাগে নতুন কোনো ইতিহাস গড়তে।

শনিবার (১১ জুলাই ২০২৬)। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া, বৈজ্ঞানিক ও মানবিক ঘটনার সাক্ষী। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত বহু স্মরণীয় ঘটনা ১১ জুলাইকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

ঘটনাবলি:

৬২১ - হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে আকাবায় মদিনাবাসীর প্রথম শপথ অনুষ্ঠিত হয়।

৭৫০ - খলিফা দ্বিতীয় মারওয়ান নিহত হওয়ার মধ্যদিয়ে উমাইয়া বংশের খেলাফতের অবসান।

৭৮৮ - মরক্কোতে ইদ্রিসী রাষ্ট্র গঠিত।

১৫৭৬ - হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৮২৩ - ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

১৮৩২ - সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।

১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে।

১৮৮২ - ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমাবর্ষণ করা হয়।

১৮৮৯ - অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

১৯১৯ - নেদারল্যান্ডসে ৮ ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি, আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩০ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬০ - পাশ্চাত্যের বিভেদ ও শাসন করার নীতির ফসল হিসেবে কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৬০ - জায়ারের কাতাঙ্গা প্রদেশের স্বাধীনতার চেষ্টা চালানো হয়।

১৯৬২ - টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়।

১৯৭৯ - আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙে পড়ে।

১৯৮২ - বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালি তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ।

১৯৯০ - বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি আবিষ্কৃত।

১৯৯১ - জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজি নিহত।

১৯৯৫ - ৮ হাজারেরও বেশি বসনীয় মুসলমান সেব্রেনিৎসা শহরে সার্ব রমপন্থিদের হাতে নিহত হয়।

১৯৯৮ - বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ান হয়।

২০০০ - নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরিত হয়ে ২০০ জন নিহত হন।

২০০২ - চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত।

২০০৬ - ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত।

২০১১ - ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ের আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের বড়তাকিয়া সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৪২ শিক্ষার্থীসহ ৪৫ জন মৃত্যুবরণ করেন।

২০২১ - ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় দীর্ঘ ২৮ বছর পর পুনরায় শিরোপা লাভ করে আর্জেন্টিনা।

জন্ম:

১২৭৪ - রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা।

১৫৫৮ - রবার্ট গ্রিনে, ইংরেজ লেখক ও নাট্যকার।

১৭৩২ - ঝসেফ লালাদঁর, ফরাসি জ্যোতির্বিদ।

১৭৬৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি জন কুইন্সি এডাম্স।

১৮৮২ - বাবা কাশীরাম, ভারতীয় কবি, স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক।

১৮৯৭ - শিবনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী স্বাধীনতা সংগ্রামী।

১৯১৬ - আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ।

১৯২৭ - থিওডর মেইম্যান, লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী।

১৯২৯ - ডেভিড কেলি, আইরিশ অভিনেতা।

১৯৩৩ - সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিক্ষক গবেষক ও সমালোচক।

১৯৩৬ - বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।

১৯৪৫ - হিরণ মিত্র, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।

১৯৪৬ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা মাগফার আহমেদ চৌধুরী আজাদ।

১৯৫৬ - রবিন রেনুচি, ফরাসি অভিনেতা ও পরিচালক।

১৯৬৩ - লিসা রিনা, আমেরিকান অভিনেত্রী।

১৯৬৬ - নাদিম আসলাম, পাকিস্তানের ইংরেজ লেখক।

১৯৬৭ - ঝুম্পা লাহিড়ী, পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি বংশোদ্ভূত লেখিকা।

১৯৭২ - মাইকেল রসেনবাউম, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৭৫ - লিল কিম, আমেরিকান র‍্যাপার ও অভিনেত্রী।

১৯৮১ - বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা।

১৯৮৬ - ইয়য়ান গউরকুফ্, ফরাসি ফুটবল।

মৃত্যু:

১৯০৫ - মোহাম্মদ আবদুহ, মিশরীয় আইনজ্ঞ ও পণ্ডিত।

১৯৩৭ - জর্জ গেরশ্বিন, মার্কিন পিয়ানোবাদক ও সুরকার।

১৯৫৭ - সুলতান মুহাম্মদ শাহ আগা খান, ৩য় আগাখান নামে পরিচিত শিয়া সম্প্রদায়ের ৪৮তম ইমাম।

১৯৭৪ - পার ফ্যাবিয়ান লেগারকভিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার।

১৯৮৩ - রস ম্যাকডোনাল্ড, মার্কিন বংশোদ্ভূত কানাডীয় লেখক।

১৯৮৫ - বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

১৯৮৯ - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক।

২০০৩ - ভীষ্ম সাহনী, ভারতীয় লেখক, নাট্যকার ও অভিনেতা।

২০০৫ - ফ্রান্সেস লাংফরড, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

২০১৩ - এগবেরট ব্রিস্কেরন, জার্মান গণিতবিদ।

২০২০ - এবিএম হোসেন, বাংলাদেশি ইতিহাসবিদ, ইসলামি শিল্পকলা বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষক ও অধ্যাপক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১০

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১১

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১২

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৩

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৪

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৫

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১৬

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৭

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৮

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৯

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

২০
X