কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

১৭ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২৯২ - জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।

১৫২৫ - সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।

১৫৫৮ - প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৭৯৬ - নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।

১৮০০ - ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

১৮৩১ - ভেনিজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।

১৮৫৭ - স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্নৌ উদ্ধার করেন।

১৮৬৯ - প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।

১৮৭০ - ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবদ্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।

১৯২৭ - ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে।

১৯৩৩ - মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।

১৯৭০ - বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

১৯৮২ - ইরাকের সাদ্দামবিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।

১৯৯৯ - ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

জন্ম

১৮৭০ - মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ।

১৯২৫ - রক হাডসন, মার্কিন অভিনেতা।

১৯২৮ - বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।

১৯৩৬ - তারাপদ রায়, বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক।

১৯৪২ - মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৫২ - রুনা লায়লা, বাংলাদেশি খ্যাতিমান গায়িকা।

১৯৫৩ - মিজু আহমেদ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।

১৯৮৬ - ন্যানি, পর্তুগিজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

৬৪১ - জোমেই, জাপানের সম্রাট।

১১৮৮ - উসামা ইবনে মুনকিজ, একজন সিরীয় মুসলিম কবি, লেখক, ফারিস ও কূটনৈতিক।

১৫৯২ - সুইডেনের রাজা তৃতীয় জন

১৮৫৮ - রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের পথিকৃৎ।

১৯১৭ - অগুস্ত রদ্যাঁ, আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।

১৯২৮ - লালা লাজপত রায়,পাঞ্জাব কেশরি নামে সুপরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

১৯৩১ - হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃতবিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যেরইতিহাস রচয়িতা।

১৯৭১ - দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।

১৯৭৩ - ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা লোকান্তরিত হন।

১৯৭৬ - আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৮৩ - অঞ্জলি মুখোপাধ্যায়, বিশিষ্ট নজরুলগীতি গায়িকা ও চিকিৎসক।

১৯৮৮ - ভারতীয় বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।

২০০০ - লুই নীল নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ।

২০০৬ -ফেরেঞ্চ পুশকাস, হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।

২০০৮ - অশোক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি বিজ্ঞান বিষয়ক লেখক ও গণবিজ্ঞান আন্দোলনে উৎস মানুষ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক।

২০২০ - বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

১০

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১১

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১২

ভারতের মাটিতে আজ ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ

১৩

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

১৪

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

১৫

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৭

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

১৮

শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন / ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

১৯

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

২০
X