কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

মেয়েদের ইমপ্রেস করতে গিয়ে ছেলেরা যে ভুলগুলো করে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছেলেরা অনেক সময় অনেক বেশি চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ঠিকমতো ফল পায় না। তারা ভাবছেন, ‘আমি কি বলব, কেমন আচরণ করব, কি করলে সে আমাকে পছন্দ করবে?’ কিন্তু যত বেশি চেষ্টা করা হয়, কখনও কখনও ততই সব উল্টো হয়।

সম্পর্কের জায়গায় জোর করে কিছু হয় না, কারো অনুভূতি আসার হলে নিজে নিজেই আসে। আজকের এই আর্টিকেলে আমরা দেখব সেই সাধারণ ভুলগুলো যা ছেলেরা প্রায়ই করে, আর কীভাবে ছোট ছোট পরিবর্তন এনে এগুলো এড়ানো যায়।

প্রথম ভুল হলো যখন আপনি খুব বেশি পারফেক্ট হতে চান। আপনি চান সে ভাবুক আপনার সবকিছু ঠিকঠাক। সময়মতো হাসেন, ঠিক কথা বলেন, দেখান আপনি কোনোদিন নার্ভাস হন না। কিন্তু কেউ পারফেক্টেরের প্রেমে পড়ে না। মানুষ পড়ে রিয়ালের প্রেমে। আপনার অগোছালো দিক, চুপ করে থাকা, একটু অস্বস্তিকর নীরবতা এবং সত্যি কথা, সে বুঝে ফেলে আপনি অভিনয় করছেন কি না। শ্বাস নিন। সে আপনার পারফেকশন চায় না, চায় আপনাকে।

দ্বিতীয় ভুল হলো যখন আপনি কথা বেশি বলেন কিন্তু শুনেন কম। আপনি ভাবেন আপনার গল্প, আইডিয়া, গোল এসব শুনে সে ইমপ্রেস হবে। কিন্তু মাঝপথে দেখবেন, সে আর ঠিকভাবে জড়িত নেই আপনার সঙ্গে। শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে - কারণ আপনি তাকে দেখছেন না, শুধু নিজেকে দেখাচ্ছেন। আপনার পার্টনারকে তার বিষয়ে কিছু জিজ্ঞেস করুন। ‘তোমার দিনটা কেমন গেল?’ নয়, বরং প্রশ্ন করুন ‘এই কদিন ধরে তোমার মাথায় কি ঘুরছে?’। দেথবেন মুহূর্তেই সবকিছু বদলে যাবে।

তৃতীয় ভুল হলো যখন আপনি পকেট দেখান, মন না। আপনি তাকে ভালো কোনো জায়গায় নিয়ে যান, বিল দিয়ে দেন তার হাত বাড়ানোর আগেই। ভাবেন, সে হয়তো এতে বুঝবে আমি সিরিয়াস। কিন্তু শুধু আর্থ দিয়ে ইমপ্রেস করা যায় না। সে চায় যত্ন, মনোযোগ চায়। জীবনে কোন একটা সময় হয়তো টাকা শেষ হয়ে যায়, মানুষের প্রতি মনোযোগ না।

চতুর্থ ভুল হলো যখন আপনি পাশে থাকেন, কিন্তু মন সঙ্গে থাকে না। আপনি তার সামনে বসে আছেন, কিন্তু ফোনে নোটিফিকেশন, মাথা অন্যত্র। সে কথা বলছে, আপনি শুধু মাথা নাড়ছেন। সে বুঝে যায়। সব সময়ই বুঝে। একসঙ্গে থাকা মানেই কানেকশন নয়। সেই নীরবতা যেখানে দু’জনই স্বস্তি পায়, সেটাই আসল উপস্থিতি।

পঞ্চম ভুল হলো যখন আপনি সবকিছু খুব দ্রুত এগিয়ে নেন। একদিনেই পছন্দ হয়ে যায়, আর আপনি ভবিষ্যৎ প্ল্যান করতে শুরু করেন - অনেক টেক্সট, অনেক প্রশ্ন, অনেক প্রত্যাশা। সময় দিন। একটু ফাঁকা জায়গা রাখুন নিজেদের মাঝে। তাকে আপনাকে প্রতি মিস করার সুযোগ দিন। আকর্ষণ ওখানেই জন্মায়, নিজেদের ভেতরের খালি জায়গায়।

ষষ্ঠ ভুল হলো যখন আপনি নিজেকে অন্য ছেলেদের সঙ্গে তুলনা করেন। ভাবতে শুরু করেন - আমি কি যথেষ্ট লম্বা? যথেষ্ট ফানি? যথেষ্ট ভালো? তখনই শুরু হয় বেশি বেশি চেষ্টা। কিন্তু যদি সে আপনার চুপচাপভাবটাই পছন্দ করে? বা সেই নার্ভাস হওয়াটা যখন আপনি সিরিয়াস কিছু বলতে যান? আপনি নিজের ইউনিক জিনিসটাই নষ্ট করেন, অন্য কারো মতো হতে গিয়ে।

সপ্তম ভুল হলো যখন আপনি নিজের অনুভূতি লুকান। ভাবেন, ‘বেশি বললে খারাপ দেখাবে’, ‘ভালোবাসা দেখালে ভাববে আমি বেশি সিরিয়াস’। কিন্তু এসব লুকোচুরিতে শুধু দেয়াল তৈরি হয়। সে পারফেক্ট কন্ট্রোল চায় না। সে চায় আপনি অনুভব করুন, এমনকি সেটা একটু এলোমেলো হলেও।

অষ্টম ভুল হলো যখন আপনি সবকিছুকে পরীক্ষা মনে করেন। ভাবতে থাকেন, ‘এই কথাটা ঠিক হলো তো?’, ‘ভুল কিছু বললাম না তো?’ এতে আপনি আর আপনি থাকেন না - অভিনেতা হয়ে যান। কিন্তু মনে রাখবেন আপনার ভালোবাসার মানুষ এসব মার্কিং করছে না। সে শুধু দেখছে আপনার পাশে দাঁড়ালে তার ভেতরে কী হয়।

সবচেয়ে বড় ভুল হলো যখন আপনি ভুলে যান - আসল ও সৎ মানুষ পাওয়া বিরল। সে এগুলোই চায়। না আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস, না পারফেক্ট টেক্সট, না দামি গিফ্ট। সে চায় আপনাকে চায় আপনার শান্ত অবস্থায়।

সূত্র : Relationship Rules

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X