ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। ছবি: কালবেলা
ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। ছবি: কালবেলা

হেফাজতে ইসলামের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই দাবি করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমরা বিশ্বাস করি, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম হচ্ছে বাংলাদেশে ইসলামকে সুরক্ষিত রাখার জন্য, ইসলামকে সহিহ পথে নেওয়ার জন্য একটা সংগঠন। যেটা ইসলামকে হেফাজত করে।

রোববার (১৯ জুলাই) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, আমরা হেফাজতের সঙ্গে কোনো সময় রাজনৈতিক সম্পর্ক রাখি নাই। দলগতভাবে আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, কারণ ধর্মকে বিক্রি করে যারা রাজনীতি করে তারা নিজের ফায়দা হাসিলের জন্য রাজনীতি করে। রাষ্ট্রের বা মানুষের ফায়দা হয় না। এ জন্য হেফাজতকে আমরা বরাবর নীতিগতভাবে পছন্দ করি, তারা কোনো সময় নিজেদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করেন না। তারা সবসময় ইসলামের পক্ষে কথা বলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে।

তিনি আরও বলেন, এবার ৪৩ বছরে সর্বোচ্চ প্লাবন হয়েছে তিন পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম ও সিলেট জেলায়। আগে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে হবে, তারপর রাজনীতি আর নির্বাচন।

এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, হেফাজতের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল, আবু তালেব, মাওলানা ইয়াহিয়া, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়াসহ বিএনপি ও হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএইচ/কেএইচআর/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১০

স্বর্ণের আজকের বাজারদর

১১

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১২

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৩

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৫

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৬

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৭

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৮

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৯

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

২০
X