কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

সকালের একটি মাত্র ছোট অভ্যাসেই কমবে মানসিক চাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানসিক চাপ এখন আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক সঙ্গী হয়ে গেছে। কাজের দৌড়ঝাঁপ, প্রযুক্তির চাপ, সময়ের অভাব-সব মিলিয়ে মনের ওপর চাপ বাড়তেই থাকে। কিন্তু নিউরোসায়েন্টিস্টদের মতে, মানসিক চাপ কমানো শুরু হতে পারে দিনের সবচেয়ে প্রথম মুহূর্ত থেকেই।

সকালে মাত্র কয়েক মিনিট নিজের জন্য রাখার অভ্যাসই নাকি সারাদিন আপনাকে অনেক হালকা, শান্ত ও মনোযোগী রাখার ক্ষমতা রাখে। ভারতীয় নিউরোসায়েন্টিস্ট ডা. শ্বেতা আদাতিয়া জানান, মানসিক চাপ নিয়ন্ত্রণে বড় কোনো জীবনযাপন পরিবর্তন দরকার নেই। বরং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার ধরনটি বদলালেই আপনি পাবেন দৃশ্যমান উপকার। তিনি বলেন, দিনের শুরু যেমন হবে, মস্তিষ্কও সেই অনুযায়ী সারাদিন কাজ করবে।

ডা. আদাতিয়ার মতে, ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করা, ইমেইল চেক করা বা কাজ শুরু করে দেওয়া মস্তিষ্কের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। তাই ঘুম ভাঙার পরে অন্তত কয়েক মিনিট নিজেকে সময় দিতে হবে। এই ধীরে ধীরে জাগ্রত হওয়ার প্রক্রিয়া মস্তিষ্ককে তার স্বাভাবিক ছন্দে ফিরতে সাহায্য করে। তিনি জানান, মাত্র ৫ থেকে ১০ মিনিট নীরবে বসা, হালকা স্ট্রেচিং বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামই যথেষ্ট।

কেন তাড়াহুড়ো করে দিন শুরু করা ক্ষতিকর?

মনোবিদ গুরলিন বারুয়ার ব্যাখ্যা অনুযায়ী, ঘুম থেকে ওঠার পর শরীরে কর্টিসল হরমোন স্বাভাবিকভাবেই বাড়ে, যা আমাদের সতর্ক হতে সাহায্য করে। কিন্তু ঠিক তখনই যদি আমরা ব্যস্ততায় ঝাঁপিয়ে পড়ি, স্নায়ুতন্ত্র হঠাৎই অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে। মস্তিষ্ক নিজের ভারসাম্য ফিরে পাওয়ার সুযোগ না পাওয়ায় বিরক্তি, ক্লান্তি, মনোযোগের ঘাটতি এমনকি বার্নআউট হওয়ার ঝুঁকিও বাড়ে। দীর্ঘ সময় এভাবে চললে মানসিক চাপ ধীরে ধীরে বাড়তে থাকে।

আলফা ও থিটা অবস্থা কী এবং কেন তা জরুরি?

ডা. আদাতিয়া জানিয়েছেন, ঘুম ও জাগরণের মাঝামাঝি আমরা আলফা ও থিটা মস্তিষ্ক-তরঙ্গের অবস্থায় থাকি।

আলফা: শান্ত অথচ সচেতন অবস্থা - হালকা মেডিটেশন বা স্বপ্নিল চিন্তার সময়।

থিটা: গভীর সৃজনশীলতা ও চিন্তনের অবস্থা - ঘুম ও জাগরণের মধ্যবর্তী মুহূর্তে ঘটে।

মনোবিদদের মতে, সকালে ধীরে ধীরে ওঠা, নীরবে বসে থাকা বা স্ক্রিন না দেখা এই অবস্থাগুলো বজায় রাখতে সাহায্য করে। এতে মাথা পরিষ্কার হয়, মন শান্ত থাকে, আর সিদ্ধান্ত গ্রহণে উন্নতি ঘটে।

কিছু কার্যকর অভ্যাস যা সকালকে সহজ করবে

- ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফোন না দেখা

- কয়েক মিনিট স্ট্রেচিং

- হালকা জার্নালিং বা দিনের পরিকল্পনা লেখা

- কয়েক মিনিট রোদে বসা

- বক্স ব্রিদিং (৪-৪-৪-৪ সেকেন্ডের শ্বাসপ্রশ্বাস)

- ছোট গাইডেড মেডিটেশন

গুরলিন বারুয়ার মতে, এই ছোট বিরতিগুলিই স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মানসিক চাপ ‘রিসেট’ করার সুযোগ দেয়।

দিনের শুরুটা ধীরে ও সচেতনভাবে করুন। ঠিক মতো ঘুমান, আর জেগে উঠেও নিজের শরীরকে সময় দিন। এতেই সারাদিনের মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X