কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আজ প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারি ভালোবাসার মাস। হবেই বা না কেন? এ মাসে রয়েছে ভালোবাসা ঘিরে কত সব দিবস। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রমিস ডে। মানে প্রিয়জনকে প্রতিজ্ঞা কিংবা প্রতিশ্রুতি দেওয়ার দিন।

চলছে ভ্যালেন্টাইনস উইক, যা শুরু হয় রোজ ডে দিয়ে। এর পরে প্রোপোজ ডে, চকলেট ডে। তারপর টেডি ডে পেরিয়ে আসে প্রমিস ডে।

যে কোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। যে কথা রাখতে জানে তার ওপর বিশ্বাস সবচেয়ে বেশি জন্মায়। আর প্রিয়জনের প্রতি আবদার সর্বদা বেশিই থাকে। তবে সেই প্রিয় মানুষই যদি প্রমিস বা প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে সেই সম্পর্কে আস্থা কমতে শুরু করে। তাই, অবশ্যই প্রিয়জনকে দেওয়া প্রতিশ্রুতি (প্রমিস) রাখা উচিত।

এ দিনটি মূলত ভালোবাসার সম্পর্ক মজবুত করতে পালন করা হয়। ভালোবাসায় ভুল বোঝাবুঝি এড়াতে এই দিবসটির সূচনা হয়। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েই দিনটির শুরু হয়। এ দিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সব বাধা।

কোনো একটি আচরণ, আপনার সঙ্গী পছন্দ করে না। দীর্ঘ দিন এই একই বিষয়ে আপনাদের মাঝে ঝামেলা হচ্ছে; তবে আজকের দিনে সে কাজটি না করার প্রমিস করতেই পারেন। এই কাজটি আপনি আর করবেন না। দেখবেন দুজনের মাঝে ভালোবাসা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।

তবে দিনটি শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়। প্রমিস ডে সবার জন্যে। ভাই-বোন, মা-বাবা, প্রিয়জন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যেতে পারে প্রমিস ডে তে। তবে এ দিন নিজের কাছেও প্রতিজ্ঞাবদ্ধ থাকতে কিন্তু ভুলবেন না।

ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে কোন দিনের কী অর্থ

৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে (Rose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন। ৮ ফেব্রুয়ারি পালিত হয় প্রোপ্রোজ ডে (Propose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন।

৯ ফেব্রুয়ারি পালিত হয় চকোলেট ডে (Chocolate Day)। ১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে (Teddy Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে (Promise Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে ভালোবাসা পালনের প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি প্রতিবছরই পালিত হয় হাগ ডে (Hug Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে উষ্ণ সান্নিধ্য অনুভব করেন। ১৩ ফেব্রুয়ারি পালিত হয় কিস ডে (Kiss Day)। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের ঠোঁটে চুম্বন করে বা চুমু দিয়ে (ফ্লাইং কিস) ভালোবাসাকে অন্য মাত্রায় অনুভব করেন।

আর, ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভ্যালেন্টাইন’স ডে। এই দিনটিতে একান্তে ভালোবাসা অনুভব করেন প্রেমিক-প্রেমিকারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X