শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দিতে পারে উত্তর

বসা
আধুনিক মনোবিজ্ঞানে (সাইকোলজি) শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ এখন একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় | ছবি : সংগৃহীত

আধুনিক মনোবিজ্ঞানে (সাইকোলজি) শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ এখন একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। বিশেষজ্ঞদের মতে, আমাদের অজান্তেই শরীর অনেক সংকেত দেয়, যা সরাসরি আমাদের মানসিক অবস্থা, আত্মবিশ্বাস, চিন্তার ধরন এমনকি জীবনদৃষ্টিকেও প্রতিফলিত করে। আর সেই বডি ল্যাঙ্গুয়েজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বসার ভঙ্গি।

অফিসে, বাসায়, আড্ডায় কিংবা অপেক্ষার সময়; আপনি কীভাবে বসেন, তা কেবল আরামের বিষয় নয়; বরং সেটি আপনার ভেতরের মানুষটিকেও প্রকাশ করে। অবচেতনভাবে নেওয়া এই ভঙ্গিগুলোই বলে দিতে পারে আপনি কতটা আত্মবিশ্বাসী, কতটা চিন্তাশীল, কিংবা কতটা সংযত।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভটাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষের বসার ভঙ্গি থেকে তার ব্যক্তিত্ব সম্পর্কে বেশ কিছু ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক—

১। ছবিতে ১নং বসার ভঙ্গি অনুযায়ী, যদি কেউ হাঁটু একসঙ্গে কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব রেখে বসে, তবে সে ব্যক্তি চিন্তাহীন হয়ে থাকেন। আর এ কারণে কঠিন সময়েও তিনি স্বাভাবিক হয়েই তাকতে পারেন। পরিকল্পনাহীন জীবনযাপনে তারা অভ্যস্ত।

২। ছবিতে ২নং বসার ভঙ্গি অনুযায়ী, যদি কাউকে পায়ের উপর পা তুলে বসতে দেখেন, তবে তিনি বেশ উচ্চাকাঙ্ক্ষী। হাসিখুশি হয়ে জীবন কাটানোতেই প্রাধান্য দেন তারা।

৩। ছবির ৩নং মানুষ অনুযায়ী, যারা হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন তারা সহজে কাউকে বিশ্বাস করেন না। কথা বলতে পছন্দ করেন। সময়ের অপচয় করে এমন মানুষ তাদের অপছন্দ।

৪। ছবির ৪নং মানুষ অনুযায়ী, যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন তারা নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করেন। এরা বেশ ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে।

৫। ছবির ৫নং মানুষ অনুযায়ী, যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে একটু হেলিয়ে বসেন তারা জীবনের কাজে বেশি মনোযোগী। স্পষ্টভাষী হওয়ার পাশাপাশি এরাও বেশ উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন।

এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র গবেষণা ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে। তাই কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গ পরামর্শ করুন।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X