কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছবিতে পছন্দের চেয়ার কোনটি, সেটিই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

মিটিং রুমের ৯টি চেয়ারভিত্তিক ব্যক্তিত্ব পরীক্ষা ও মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ
মিটিং রুমে কোন চেয়ারে বসেন? আপনার পছন্দই বলে দিতে পারে ব্যক্তিত্বের গোপন দিক | ছবি : সংগৃহীত

অফিসের মিটিং রুমে ঢুকেই আপনি কোথায় বসেন, কখনও কি ভেবে দেখেছেন? হয়তো মনে হয়, বিষয়টা খুবই সাধারণ; যেখানে খালি চেয়ার পাই, সেখানেই বসে পড়ি। কিন্তু মনোবিজ্ঞান বলছে, এই ছোট্ট সিদ্ধান্তটিই আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, এমনকি কাজ করার ধরন সম্পর্কেও অনেক কিছু বলে দিতে পারে।

আসলে আমরা যখন কোনো জায়গা বেছে নিই, সেটি অনেক সময়ই হয় অবচেতনভাবে। কিন্তু গবেষণা বলছে, আপনি কি নেতৃত্বের পাশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নাকি একটু দূরে থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে ভালোবাসেন, অথবা সবার মাঝখানে থেকে পুরো দলকে একসঙ্গে রাখাই আপনার স্বভাব— এই সব প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে আপনার ‘চেয়ার পছন্দ’-এর মধ্যে।

এই টেস্টটি কীভাবে কাজ করে?

উপরের ছবিটি ভালো করে খেয়াল করুন। এই টেস্টে একটি মিটিং টেবিলের চারপাশে ৯টি চেয়ার দেখানো হয়েছে। আপনি কোন চেয়ারে বসতে চান, সেটা ভেবে নিন। প্রত্যেক চেয়ারে খেয়াল করে দেখবেন একটি করে নম্বর রয়েছে। তার ওপর ভিত্তি করেই আপনার পছন্দটাই বলে দেবে আপনার ব্যক্তিত্বের এক ঝলক। নিচে প্রতিটি চেয়ারের অর্থ দেওয়া হলো। মিলিয়ে দেখুন আপনার সঙ্গে কতটা খাপ খায়।

চেয়ার ১ - সহযোগী ব্যক্তি

আপনি নেতৃত্বের কাছাকাছি থাকতে পছন্দ করেন। শুধু উপস্থিত থাকাই নয়, সক্রিয়ভাবে অংশ নিতে ভালোবাসেন। আপনি নির্ভরযোগ্য, সহায়ক এবং দল নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সমস্যা হলে আগে এগিয়ে এসে সমাধান করতে চান।

চেয়ার ২ - মধ্যস্থতাকারী

সবকিছু জানতে চান, কিন্তু নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে চান না। আড়াল থেকে পরিস্থিতি বোঝেন, প্রয়োজনে দ্বন্দ্ব মেটান। আপনার মধ্যে কূটনৈতিক বুদ্ধি ও শান্ত স্বভাব রয়েছে।

চেয়ার ৩ - বিশ্লেষণধর্মী

আপনি এমন জায়গা পছন্দ করেন, যেখান থেকে পুরো ঘর দেখা যায়। আগে শুনেন, তারপর কথা বলেন। আপনার পর্যবেক্ষণ শক্তি তীক্ষ্ণ, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধরতে পারেন যা অন্যরা মিস করে যায়।

চেয়ার ৪-খুঁতখুঁতে বিশ্লেষক

আপনি সহজে ‘হ্যাঁ’ বলেন না। যেকোনো পরিকল্পনার খুঁটিনাটি খুঁজে বের করেন। বসের মতের বিরুদ্ধেও যুক্তি তুলে ধরতে ভয় পান না। আপনার নিখুঁত মনোভাবই আপনাকে আলাদা করে তোলে।

চেয়ার ৫ - চ্যালেঞ্জার

আপনি সরাসরি কথা বলতে ভালোবাসেন। সত্য বলতে দ্বিধা করেন না। আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী এই স্বভাব অনেক সময় অন্যদের চাপে ফেললেও, আপনাকে আলাদা পরিচয় দেয়।

চেয়ার ৬ - নীরব পর্যবেক্ষক

আপনি কম কথা বলেন, কিন্তু সব লক্ষ্য করেন। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, কথার ভেতরের অর্থ; সবকিছু বিশ্লেষণ করেন। কথা বলার আগে পুরো বিষয়টি বুঝে নেন।

চেয়ার ৭ - কৌশলী

আপনি সবকিছুতে জড়ান না। কোন বিষয় গুরুত্বপূর্ণ, সেটাই বেছে নেন। অপ্রয়োজনীয় মন্তব্য এড়িয়ে চলেন। পরিকল্পনামাফিক কাজ করতে পছন্দ করেন এবং নিজের শক্তির সঠিক ব্যবহার জানেন।

চেয়ার ৮ - দলের প্রাণ

আপনি মিশুক, প্রাণবন্ত এবং সবার সঙ্গে থাকতে ভালোবাসেন। দলের মধ্যে সংযোগ তৈরি করেন, কঠিন সময়েও পরিবেশ হালকা রাখতে পারেন। অনেক সময় আপনিই হয়ে ওঠেন দলের মধ্যমণি।

চেয়ার ৯ - বিশ্বস্ত অনুসারী

আপনি নেতৃত্বের কাছাকাছি থেকে শিখতে পছন্দ করেন। বিনয়ী, অনুগত এবং দায়িত্বশীল। প্রতিষ্ঠানের প্রতি আপনার আনুগত্য দৃঢ়, এবং আপনি নির্দেশনা মেনে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

শেষ কথা

একটি চেয়ার বেছে নেওয়া শুনতে যতটাই সাধারণ মনে হোক, এর ভেতরেই লুকিয়ে থাকতে পারে আপনার ব্যক্তিত্বের অনেক অজানা দিক। তবে মনে রাখতে হবে, এটি একটি মনস্তাত্ত্বিক ধারণা বা মজার বিশ্লেষণ মাত্র; পুরো ব্যক্তিত্ব বিচার করার একমাত্র উপায় নয়। তবুও, নিজের ভেতরটা নতুন করে চিনতে এমন ছোট্ট টেস্টগুলো বেশ চমকপ্রদ হতে পারে!

সূত্র: এই সময়

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X