কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ
২৯ এপ্রিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়—

ঘটনাবলি

১৬৩৯ - দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৬৮২ - পিটার দ্য গ্রেট মাত্র ১০ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।

১৮২৭ - ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।

১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।

১৯৪৫ - ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

১৯৫৪ - তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।

১৯৯১ - ঘূর্ণিঝড় BOB 01 বাংলাদেশের দক্ষিণপূর্বে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিমি/ঘণ্টা বেগে আঘাত করে।

১৯৯৭ - ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

জন্ম

১৮৩৭ - জর্জ এর্নেস্ত বুলঁজে, ফরাসি জেনারেল ও রাজনীতিবিদ।

১৮৪৪ - সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক।

১৮৪৮ - রাজা রবি বর্মা, বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী।

১৮৫৪ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।

১৮৬৫ - বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।

১৮৯৩ - বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী (নাগ)। হ্যারল্ড ক্লেটন ইউরি, নোবেল বিজয়ী মার্কিন ভৌত রসায়নবিদ।

১৯০১ - হিরোহিতো, জাপানি সম্রাট।

১৯০৭ - ফ্রেড জিনেমান, অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯০৯ - বিপ্লবী রবি নিয়োগী।

১৯১০ - ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী বিমল দাশগুপ্ত।

১৯১৭ - দিলীপকুমার রায়, ভারতীয় বাঙালি সংগীতবিশারদ। মায়া ডেরেন, ইউক্রেনীয়-বংশদ্ভূত মার্কিন পরিচালক, কবি এবং ফটোগ্রাফার।

১৯১৯ - ওস্তাদ আল্লারাখা, বিখ্যাত ভারতীয় তবলা বাদক। আতাউর রহমান, ছাত্র সংগঠনের সূচনাকারী, সাহিত্যিক ও সম্পাদক।

১৯৩৩ - উইলি নেলসন, আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট, প্রযোজক এবং অভিনেতা।

১৯৩৬ - আলেহানদ্রা পিসারনিক, আর্জেন্টিনার কবি।

১৯৩৬ - জুবিন মেহতা, প্রাচ্য ও পাশ্চাত্যের শাস্ত্রীয় সংগীতের ভারতীয় পরিচালক।

১৯৪০ - ব্রায়ান টাবের, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৪৮ - আইনুন নিশাত, বাংলাদেশি ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।

১৯৪৯ - প্রখ্যাত লোকসংগীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

১৯৫৪ - জেরি সাইনফেল্ড, মার্কিন মঞ্চ-কৌতুকশিল্পী, অভিনেতা, লেখক, প্রযোজক এবং পরিচালক।

১৯৫৭ - ড্যানিয়েল ডে-লুইস, ব্রিটিশ-আইরিশ অভিনেতা।

১৯৬৬ - ফিল টাফনেল, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

১৯৭০ - আন্দ্রে আগাসি, আমেরিকান টেনিস খেলোয়াড়।

১৯৭৭ - টাইটাস ও’নিল, মার্কিন পেশাদার কুস্তিগির এবং অবসরপ্রাপ্ত আমেরিকান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৯২১ - আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেটার।

১৯৫১ - লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রিয়ান বংশোদ্ভূত ইংরেজি দার্শনিক এবং শিক্ষাবিদ।

১৯৮০ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক।

১৯৯২ - গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯৯৬ - আবেদ হোসেন খান, একজন বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।

২০০৫ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভূত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

২০০৬ - জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।

২০০৭ - ডিক মোৎজ, ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

২০১৪ - বব হস্কিন্স, ইংরেজ অভিনেতা।

২০২০ - ইরফান খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১০

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১১

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১২

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১৪

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১৫

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৬

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৭

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৮

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X