কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:১১ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

৩১ অক্টোবর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার ৩১ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩০৪তম (অধিবর্ষে ৩০৫তম) দিন। বছর শেষ হতে আরও ৬১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে।

১৯১৪ - কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।

১৯১৮ - যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যাণ অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ - অষ্ট্রিয়ায় বিপ্লব বাঁধে। অস্ট্রিয়ার বিপ্লবী জনগণ অস্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অস্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিরাটাকারের মিছিলের আয়োজন করেন।

১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

১৯৩৬ - কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।

১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।

১৯৫৮ - প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।

১৯৬৬ - বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।

১৯৭২ - ঢাকায় মেজর (অব.) এম এ জলিল এবং আ স ম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত।

১৯৮০ - লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভূতপূর্ব আথির্ক সংকটে পড়ে।

১৯৮৪ - নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

১৯৮৮ - চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন।

১৯৯০ - ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।

১৯৯৪ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৪ - রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে আমার দেশ এবং এনটিভি, আরটিভিসহ বেশ কয়েকটি মিডিয়া হাউজ ছিল।

জন্ম

১৪৪৮ - জন অষ্টম পালাইওলগস, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।

১৮৩৫ - এডলফ ভন বাইয়ের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৮৭৫ - সর্দার বল্লভভাই পটেল, তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়।

১৭৯৫ - ইংরেজ কবি জন কিটস।

১৮২৮ - রসায়নবিদ ও বিদ্যুৎ বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান।

১৮৮৭ - চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেক।

১৮৯৫ - বি. এইচ. লিডডেল্‌হার্ট, তিনি ছিলেন ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্তিক।

১৯২৫ - জন পোপলে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৯৪৪ - কিংকি ফ্রিড্‌ম্যান, তিনি নামকরা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।

১৯৪৬ - স্টিফেন রেয়া, তিনি আইরিশ অভিনেতা।

১৯৬৩ - দুঙ্গা, তিনি ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড় ছিলেন।

১৯৭৬ - গুটি, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮২ - জাস্টিন চ্যাটওয়িন, তিনি কানাডীয় অভিনেতা।

২০০০ - ওয়িলও স্মিথ, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু

১৭৪৪ - লিওনার্দো লিও, তিনি ছিলেন ইতালীয় সুরকার।

১৭৯৩ - ফরাসি উগ্রপন্থি নেতা জ্যাকুইম পিয়ে।

১৯২৫ - মাক্স লিন্ডার, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯২৬ - হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি।

১৯৬০ - এইচ. এল. ডেভিস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।

১৯৭৫ - শচীন দেব বর্মন, তিনি ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী।

১৯৮৬ - রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।

২০০৬ - অমৃতা প্রীতম, তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি।

২০১৩ - জেরার্ড ডি ভিলিয়ার্স, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও লেখক।

দিবস

বিশ্ব মিতব্যয়িতা দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X