বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর

পণ্ডিত ভবানী শঙ্কর। ছবি : সংগৃহীত
পণ্ডিত ভবানী শঙ্কর। ছবি : সংগৃহীত

ভারতের পাখোয়াজ ওস্তাদ পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) মারা যান তিনি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পণ্ডিত ভবানী। তার পরিবারের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। শ্বাসের সমস্যা হচ্ছিল তার। খবর হিন্দুস্তান টাইমসের।

গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি পণ্ডিত ভবানী শঙ্কর। এরপর থেকে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাও চলছিল, তবে ধীরে ধীরে কিডনিসহ শরীরের বেশকিছু অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। তাকে ভেন্টিলেটরেও রাখা হয়েছিল। পরে শনিবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। শৈশব ছোটই সুরের মাঝে বড় হয়েছেন তিনি। আট বছর বয়স থেকে তবলা ও পাখওয়াজে তালিম নেওয়া শুরু করেন। তার বাবা বাবুলালজি একজন কত্থকশিল্পী ছিলেন।

পণ্ডিত ভবানী শঙ্করের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মুম্বাই পশ্চিম বোরিভালিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১০

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১১

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১২

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৩

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৪

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৫

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৭

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৯

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

২০
X