কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫০০ - ভিসেন্ড পিনৎসল ব্রাজিল আবিষ্কার করেন। ১৫৩১ - পর্তুগালে লিসবন শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারান। ১৫৬৫ - বিজয়নগর সাম্রাজ্য ও দক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল। ১৬৯৯ - কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে সংঘটিত মহাযুদ্ধের অবসান হয়। ১৭৮৮ - গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন। ১৮৪১ - হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়। ১৯১৮ - ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে। ১৯৩০ - ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে ‘স্বাধীনতা দিবস’ বা ‘পূর্ণ স্বরাজ দিবস’ হিসেবে ঘোষণা করে। ১৯৫০ - ভারতের সংবিধান কার্যকর হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়। ১৯৫২ - ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। মিশরের কালো শনিবার রায়োট: রাজধানী কায়রের ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেয়া হয়। ব্রিটিশ নাগরিক ও মিশরীয় ধনী ব্যক্তিত্বের ওপর আক্রমণ করা হয়। ১৯৬১ - মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জেনেট এফ ট্রাভলকে মার্কিন রাষ্ট্রপতির প্রথম নারী চিকিৎসক হিসেবে নিয়োগ দেন। ১৯৬৫ - হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস। ১৯৮২ - তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়। ১৯৮৬ - ইসরাইল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়। ১৯৯১ - সোমালিয়ার ক্ষমতা হতে সাইদ বারিকে অপসারণ; আলি মাহাদির জয়লাভ। ২০০১ - ভারতের গুজরাটে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান। ২০০৪ - রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

জন্ম

১৮৪৪ -গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য। ১৮৫০ - অ্যাডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী। ১৮৭৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৮৮৪ - অ্যাডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী। ১৮৯০ - গোপালদাস মজুমদার, খ্যাতনামা প্রকাশক। ১৯১১ - পলিকার্প কুশ, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ। ১৯১৮ - নিকালোই চসেস্কু, রুমানীয় নেতা। ১৯৬৩ – হোসে মরিনহো, পর্তুগিজ ফুটবল ব্যবস্থাপক ও সাবেক ফুটবলার।

মৃত্যু

১৮২৩ - অ্যাডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক, গুটি বসন্তের টিকার আবিষ্কারক। ১৯৬৯ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক। ২০১৪ - হোসে এমিলিও পাচেকো, মেক্সিকান কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক। ২০১৫ - আর কে লক্ষ্মণ নামে পরিচিত রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনিস্ট। ২০১৬ - সাহেবজাদা ইয়াকুব খান, সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর। ২০১৮ - সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

বিশ্বকাপে তৃতীয় হবে কারা? জানাল অপ্টার সুপার কম্পিউটার

মাদক বিক্রি নিয়ে বিরোধেই জোড়া খুন

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শো-কজ

বিডা, বেজা ও পিপিপিএকে একীভূত করে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’  

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ

অনশনে অসুস্থ সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করল দিল্লি পুলিশ

জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী / অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা টিপে ধরব: ড. মাসুদ এমপি

১১

ভারতীয় রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইন, নিজ দেশে ফিরতে ঘুরছেন পথে পথে

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার

১৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

১৬

সাক্ষাৎকারে ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসি / বিরোধী দল গোল খাচ্ছে, সরকারি দল গোল দিচ্ছে

১৭

নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

১৮

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ

১৯

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

২০
X