বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

বসন্তে ভালোবাসায় কালবেলায় যত খবর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আজ পয়লা ফাল্গুন। সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। বাতাসে যেন মিষ্টি এক আনন্দের আমেজ। ভালোবাসা দিবস আর বসন্তের রঙ যেন মিলেছে একই দিনে। সবার মুখে মুখে তাই আজ উচ্চারিত হচ্ছে, ‘বসন্তে রঙিন ভালোবাসার দিন। আজ বসন্ত, আজ ভালোবাসার দিন।’

প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতিও আগুনরঙা ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে।

দিবস দুটিকে বরণ করে নিতে ভালোবাসার রঙে নিজেদের রাঙিয়ে রাস্তায় বেরিয়েছে তরুণ-তরুণীরা। উৎসবে মেতেছে গোটা দেশ, যেখানে পিছিয়ে নেই জাতীয় দৈনিক কালবেলা। করেছে বিষেশ আয়োজন। চলুন দেখে নেই বসন্তে ভালোবাসায় কালবেলায় যত খবর-

আজি খুলিয়ো হৃদয়দল

তারপর, শীত-হেমন্তের শেষে বসন্তের দিন...। শাখে শাখে আজ পহেলা ফাল্গুন। শত বাহারি ফুলের ভিড়েও আজ বাঙালির নাক ঠিক আলাদা করে চিনে নেবে আম্রমুকুলের গন্ধ। জীবনানন্দের মতো আজ বহুকাল আগের কোনো এক রূপকথা মনে পড়ার দিন। বসন্তের দেশে চোখ থেকে শীতঘুমও খসে পড়বে আজ। বিস্তারিত লিংকে...

ভালোবাসা দিবসের অজানা যত

ভালোবাসা দিবস মানে কারও কাছে কম্পিত বুকে প্রেমের নিবেদন, কিংবা ‘পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা’র দিন। কত আয়োজনজুড়ে থাকে এ ভালোবাসা দিবস ঘিরে। ফুল আর চটপটিময় এ ভালোবাসা দিবস নিয়ে একটু কম জানা কিছু ব্যাপার জেনে নেওয়া যাক এবার—বিস্তারিত লিংকে...

ভালোবাসিলাম প্রকৃতিরে

প্রেমের টানে কেউ সাগর পাড়ি দেয়, কেউ উড়ে আসে উড়োজাহাজে। তবে আরও কিছু প্রেম আছে, যে প্রেমের টানে মানুষ ছুটে যায় প্রকৃতিতে। তারুণ্যের মাঝে এমন কিছু অন্যরকম ভালোবাসার গল্প শোনাচ্ছেন মারুফ হোসেন- বিস্তারিত লিংকে....

বলিও আমার পরদেশিরে

শাশ্বত প্রেমের কাছে মানচিত্র বড় অসহায়। ভাষা-সংস্কৃতির গণ্ডি পেরিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবেই। এমন কিছু বাঁধনহারা প্রেমের গল্প পাঠিয়েছেন জেলা প্রতিনিধিরা। বিস্তারিত লিংকে...

ভালোবাসার চিহ্নটা এলো কীভাবে

ভালোবাসার কথা বা হৃদয় বোঝানোর জন্য যে ‘লাভ’ চিহ্ন দেখানো হয়, সেটা কিন্তু মোটেও আমাদের হৃৎপিণ্ড বা হার্টের মতো নয়। চিহ্নটা এমন কেন সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। বিস্তারিত লিংকে...

ভালোবাসার অন্য গল্প

পঞ্চম শতকের ওয়েলসে রচিত হয় আরেক ভালোবাসার আখ্যান। আর এখানে জড়িয়ে আছে সেন্ট ডোয়াইনওয়েন নামে এক রাজকুমারীর নাম। বাবার ৩৬ কন্যার মধ্যে এই কন্যা প্রেমে পড়েন মেলন ড্যাফোড্রিল নামে এক ছেলের। কিন্তু সম্রাট বাবা এই প্রেম মেনে নেননি। বিস্তারিত লিংকে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X