কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

মান ভেঙেছে না কি রাজনীতির নতুন চাল এরদোয়ানের?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তবে কী অবশেষে রাগ ভাঙল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের, না কি রাজনীতির নতুন চাল দিলেন তিনি? দীর্ঘ ১৩ বছর গোস্বা করে ছিলেন এরদোয়ান। এবার রাগ ভেঙে আরব লিগের সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।

মিসরের রাজধানী কায়রোয় মঙ্গলবার আরব লিগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে হাজির হবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাঁকান ফিদান। আরব বসন্ত ঘিরে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে তুরস্কের দূরত্ব তৈরি হয়েছিল। এরপর থেকেই আরব লিগের সম্মেলনে যোগ দেওয়া বন্ধ করে দেয় আঙ্কারা।

২০১১ সালে আরব বসন্তের সময় আঞ্চলিক প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও মিসরের মতো দেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হয়। এই অঞ্চলে তুরস্কের ভূমিকা নিয়েও বিরক্ত ছিল আরব লিগ। বিশেষ করে সিরিয়া, লিবিয়া ও সোমালিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি হজম হয়নি তাদের।

আরব লিগে তুরস্কের ‘ফিরে’ যাওয়ার পুরো কৃতিত্ব ফিদানের। গোয়েন্দাপ্রধান থাকাকালে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি। আর গেল বছর পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সিরিয়াকে কাছে টেনে নেন। যার সুফলও পেয়েছে সিরিয়া।

একটি সূত্র জানিয়েছে, তুরস্কের অংশগ্রহণের বিষয়ে সব সদস্য রাষ্ট্রের সম্মতি লাগবে। এর আগে গেল সপ্তাহে ১২ বছর পর তুরস্ক সফর করেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। এরপরই আরব লিগের জন্য তুরস্কের দরজা খুলে গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে: ডোনাল্ড ট্রাম্প

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১০

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১১

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১২

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৩

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৪

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৫

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৬

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৭

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৯

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

২০
X