বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে আজকের এই দিনে

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৯২ - স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয়। ১৭২৫ - স্পেন চার মৈত্রীশক্তি থেকে সরে যায়। ১৭৮৯ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন। ১৮৩৮ - নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। ১৮৬৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধিনস্থ করা হয়। ১৮৯৪ - বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ - তৎকালীন সোভিয়েত ইউনিয়ন; ফ্রান্স ও গ্রেট ব্রিটেন এর কাছে একটি সামরিক চুক্তির প্রস্তাব দেয়। ১৯৩৯ - এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়। ১৯৪৫ - চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন। ১৯৭২ - উত্তর ভিয়েতনাম , দক্ষিণ ভিয়েতনামে আক্রমণ চালায়। ১৯৭৫ - উত্তর ভিয়েতনাম ও ভিয়েত কং মুক্তি বাহিনীর কাছে সায়গলের তাঁবেদার সরকার বিনাশর্তে আত্মসমর্পণ করে। ১৯৭৬ - বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৮০ - কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায়। ১৯৯৩ - টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয়। ২০০১ - দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়াহিদ ইমপিচমেন্টের সম্মুখীন হন। ২০০৫ - নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেন।

জন্ম

১২৪৫ - তৃতীয় ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। ১৭৭৭ - ইয়োহান কার্ল ফ্রিডরিশ গাউস, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী। ১৮৩৪ - লেখক ও কীটতত্ত্ববিদ জন লবক । ১৮৭০ - দাদাসাহেব ফালকে, তিনি ছিলেন ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৮৯৩ - জোয়াকিম ভন রিবেনট্রপ, তিনি ছিলেন জার্মান সৈনিক ও রাজনীতিক। ১৯০১ - সাইমন স্মিথ কুজ্‌নেত্‌স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ। ১৯০২ - থিওডোর উইলিয়াম শুল্ট্‌স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ। ১৯১৬ - ক্লদ শ্যানন, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী। ১৯২৬ - ক্লরিস লেয়াখমান, তিনি আমেরিকান অভিনেত্রী। ১৯৩৮ - নাট্যকার শেখ আকরাম আলী। ১৯৪৩ - ফ্রেডেরিক চিলুবা, তিনি জাম্বিয়ান রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট। ১৯৪৯ - এন্টোনিও গুটেরেস, তিনি পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৪তম প্রধানমন্ত্রী। ১৯৫৬ - লারস ভন ট্রাইয়ার, তিনি ডেনিশ পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৫৯ - স্টিফেন হারপার, তিনি কানাডিয়ান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী। ১৯৬৪ - ইয়ান অ্যান্ড্রু হিলি, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ। ১৯৬৭ - ফিলিপ কিরকোরোভ, তিনি বুলগেরিয় বংশোদ্ভূত রাশিয়ান গায়ক, অভিনেতা ও প্রযোজক। ১৯৮১ - জন ফ্রান্সিস ও’শি, তিনি আইরিশ ফুটবলার। ১৯৮২ - কিয়ের্স্টেন ডান্‌স্ট, তিনি চলচ্চিত্রভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও পরিচালক। ১৯৮৬ - ডায়না আগরোন, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও ড্যান্সার। ১৯৮৭ - রোহিত শর্মা, তিনি একজন ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু

০০৬৫ - লুকান, তিনি ছিলেন রোমান কবি। ১০৩০ - মাহমুদ গজনভি, তিনি ছিলেন গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক। ১৮৬৫ - রবার্ট ফিটযরয়, তিনি ছিলেন নিউজিল্যান্ড এডমিরাল, আবহাওয়াবিদ ও রাজনীতিবিদ। ১৮৮৩ - এদুয়ার মানে, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী। ১৯৪৩ - অটো ইয়েসপার্সেন, তিনি ছিলেন একজন ডেনীশ ভাষাবিজ্ঞানী ও ইংরেজ ব্যাকরণ বিশেষজ্ঞ। ১৯৪৩ - মার্থা বিয়াট্রিস ওয়েব, তিনি ছিলেন ইংরেজ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। ১৯৪৫ - ইভা ব্রাউন, তিনি ছিলেন অ্যাডলফ হিটলার এর স্ত্রী ও সবচেয়ে অন্তরঙ্গ সহচরী। ১৯৫৬ - আলবেন ডব্লিউ. বারক্লেয়, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩৫ তম উপ-রাষ্ট্রপতি। ১৯৮৩ - জর্জ বালাঞ্চিনে, তিনি ছিলেন রাশিয়ান ড্যান্সার ও কোরিওগ্রাফার। ১৯৮৯ - সের্জিও লেওনে, তিনি ছিলেন ইতালীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০১৫ - বেন ই কিং, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১০

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১১

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১২

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৩

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৪

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৫

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৬

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৭

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৮

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৯

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

২০
X