কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ
বৃষ্টিতে জলাবদ্ধতা

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা। ছবি: কালবেলা
বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা। ছবি: কালবেলা

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠে কাজ শুরু হওয়ার কথা জানিয়েছে দুই সিটি করপোরেশন। পরিস্থিতি মোকাবেলায় নগরবাসীর সহযোগিতাও চেয়েছে তারা।

রোববার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে সবশেষ ৩ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টি ঝরার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা বৃষ্টির ফলে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানী, দৈনিক বাংলা, ফকিরাপুল, আরামবাগসহ বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের ভোগান্তি কমাতে রোববার ভোর থেকেই তাতের ‘ইমারজেন্সি রেসপন্স টিম’ কাজ করছে। দ্রুত পানি নিষ্কাশনে কমলাপুরের ২টি এবং ধোলাইখালের ১টি পানির পাম্প চালু করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের ফলে সৃষ্ট গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগগুলো সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পানি জমে থাকা এলাকায় দ্রুত পানি অপসারণের জন্য প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও ওয়াটার পাম্প সচল রাখা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১০

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১১

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১২

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৩

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৪

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৫

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৬

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৭

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৯

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

২০
X