কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ওমানে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত
ওমানে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটির দুক্ম শহর এবং মুসানদামে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

নাগরিকদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘আপনি যদি দুক্ম বা মুসানদামে অবস্থান করেন, তাহলে সম্ভব হলে আপনার বাসা, হোটেল বা অন্যকোনো নিরাপদ ভবনের ভেতরে থাকুন। কক্ষের জানালা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন’। খবর আল জাজিরার।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়া হবে, যাতে মার্কিন নাগরিকরা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন।

এছাড়া, যারা মধ্যপ্রাচ্য ছাড়তে চান, তাদের জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানিয়েছে দূতাবাস। সম্ভাব্য ভ্রমণ ও প্রস্থানের সর্বশেষ তথ্যও তাদের সরবরাহ করা হবে।

এর আগে, সপ্তাহের শুরুতে ওমানের জলসীমা হয়ে যুক্তরাষ্ট্রের সুপারিশ করা পথ দিয়ে হরমুজ অতিক্রমের সময় তিনটি বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনা ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হামলায় জাহাজটির ইঞ্জিনকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে নাবিকদের লাইফবোটে আশ্রয় নিতে হয়। একজন নাবিক এখনো নিখোঁজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রেফারিই হারিয়ে দিল’, এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন কোচ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

ইরানের ড্রোন হামলার বিরল প্রতিবাদ ওমানের, রাষ্ট্রদূত তলব

বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? 

মেসির রেকর্ডের দিনে ম্যারাডোনাকে ছুঁলেন আলভারেজ

ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

আইসিএবির নতুন সিইও কামরুজ্জামান

১০

আল জাজিরা বিশ্লেষণ / ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার

১১

চট্টগ্রামের ৫ জেলা ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

১২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

১৩

ধর্ষণ মামলায় ফাদার গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাবে রাষ্ট্রপক্ষ

১৪

শাড়ি নিয়ে প্রতারণা / অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

১৫

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

১৬

উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ / ফাতাহ কমব্যাটের ৭ সদস্য তিন দিনের রিমান্ডে

১৭

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

১৮

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

১৯

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

২০
X