নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

ট্রাকের নিচে চাপা পড়ে আছে ব্যাটারিচালিত ভ্যান। ছবি: কালবেলা
ট্রাকের নিচে চাপা পড়ে আছে ব্যাটারিচালিত ভ্যান। ছবি: কালবেলা

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় মা ও দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ডোমার-জলঢাকা মহাসড়কে মটকুপুরের নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানী (২৮) এবং তার দুই ছেলে পিতোষা (৮) ও যাদব (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ভ্যানযাত্রী প্রতিমা রানী।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রতিমার দুই শিশু সন্তান পিতোষা ও যাদব এবং ভ্যানচালক পরিমলসহ পাঁচজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারে করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক পিতোষা ও যাদব এবং পরিমল বর্মনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, বিকেল ৩টার পরে জরুরি বিভাগে একজন পুরুষসহ তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। এরপর এক নারীসহ আরও দুজন পুরুষকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাদের মধ্যে ওই নারীকে মৃত অবস্থায় এবং পুরুষ দুজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি। তারা সবাই সড়ক দুর্ঘটনার শিকার।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হলেও ট্রাকচালক ও তার সহযোগী পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

ফ্রান্স-স্পেন লড়াই : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন

ভারত / শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনশনরত সোনমের শারীরিক অবস্থার অবনতি

২০৩০ সালের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে ১ কোটি ৬১ লাখ পরিবার

শরীরে পানির অভাব কতটা, এই সহজ পরীক্ষার মাধ্যমে জেনে নিন

মেক্সিকোকে ‘অস্বাভাবিক’ শর্ত আর্জেন্টিনার, মার্কার প্রতিবেদন

একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইরানের বন্দর আব্বাস ও বুশেহর

সিরিয়ার বন্দরে তুর্কি যুদ্ধজাহাজ

গাইবান্ধায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

১০

হাম ও উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৭৬৬

১১

মাঠে খেলা, পর্দায় ইনফান্তিনো—পেছনে কী রহস্য

১২

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ চরমে

১৩

সুন্দরবনের বড় দস্যু দলের প্রধানসহ ২৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

১৫

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৬

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

১৭

আর্জেন্টিনাকে নিয়ে ‘কড়া’ মন্তব্য সাবেক ব্রাজিলিয়ান তারকার

১৮

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী

১৯

এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

২০
X