কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা সুমনা

গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। ছবি : সংগৃহীত
গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। ছবি : সংগৃহীত

বর্তমানে ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনাকে গ্রিসে পরবর্তী রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক নাহিদা রহমান সুমনা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে যোগ দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক, সেবা ও কল্যাণ বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের দায়িত্ব পালন ক‌রে‌ছেন।

এ ছাড়াও নাহিদা রহমান সুমনা ব্রাজিলের বাংলা‌দেশ দূতাবাস চার্জ ডি অ্যাফেয়ার্স, কানাডায় ভারপ্রাপ্ত হাইকমিশনার ও কাউন্সিলর, কলকাতা ডেপুটি হাইকমিশনে কাউন্সিলর ও ক্যানবেরায় প্রথম সচিবের দায়িত্ব পালন করেছেন।

নাহিদা রহমান সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তি‌নি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর এবং জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পানি আইনে ফেলোশিপ অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X