কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১০:৪২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি অফিস সকাল ১১টা থেকে বিকেল ৩টা

পুরোনো ছবি
পুরোনো ছবি

টানা তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে খুলছে সরকারি অফিস। তবে অফিস সময় কমিয়ে সূচিতে পরিবর্তন এনেছে সরকার। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস।

স্বাভাবিক সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে সরকারি অফিস-আদালত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শিবলী সাদিক কালবেলাকে জানান, আগামীকাল (বুধবার) থেকে চলমান কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। এ সময়ের মধ্যেই মাত্র ৪ ঘণ্টা চলবে সরকারি অফিস। তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো আগের নিয়মেই চলবে। এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই দেশব্যাপী হামলা-অগ্নিসংযোগ শুরু হলে দেশে কারফিউ জারি করে সরকার। এমন পরিস্থিতিতে নির্বাহী আদেশে গত রোববার ও সোমবার সব সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা ও ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও করা হয়। বুধবার থেকে সীমিত সময়ের জন্য অফিস খোলা রাখবে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১১

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১২

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৪

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৫

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৭

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৮

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৯

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X