কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্তঃনগর ট্রেন চালু বৃহস্পতিবার থেকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে আপাতত পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনগুলো বন্ধ থাকবে। বুধবার (১৪ আগস্ট) ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন ট্রেন চলাচলের বিষয়টি জানিয়েছেন।

স্টেশন মাস্টার বলেন, বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী। রেলস্টেশনে ট্রেন চলাচলে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। সেনাবাহিনী রয়েছে নিরাপত্তার জন্য তারপরও রেলের নিরাপত্তা বাহিনী কাজ করবে। তবে পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস বৃহস্পতিবার থেকে চলাচল শুরু হচ্ছে না।

এর আগে দীর্ঘ ২৭ দিন আন্তঃনগর ট্রেন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সারা দেশে চলাচল শুরু হচ্ছে।

এদিকে ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন ও ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশের বিভিন্ন রেল স্টেশনে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরবর্তীতে বিগত সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। তার মধ্যে কমিউটার ট্রেন গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১০

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১১

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১২

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৩

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৪

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৫

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৬

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৭

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৮

দুদকের সার্চ কমিটি গঠন

১৯

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

২০
X