কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে আপত্তিকর ভিডিও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের মনিটরে গভীর রাতে আপত্তিকর ভিডিও ভেসে ওঠার ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত যাত্রীরা পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

জানা গেছে, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে আপত্তিকর ভিডিও দেখা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (রেলওয়ে) আনোয়ার হোসেন। তিনি জানান, সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাকাররা এমনটি করতে পারে, এই মর্মে গত অক্টোবর মাসে রেলওয়ে বরাবর আমরা একটা চিঠি দিয়ে জানিয়েছিলাম।

তিনি বলেন, তারপরও কারা, কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করছি। ইতোমধ্যে এ ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল উঠেছিল। সে ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর খুলনা রেলওয়েতেও এমন একটি ঘটনা ঘটেছিল। স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণা দেখা যায়। ডিজিটাল স্ক্রিনে দেখা যায়, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’- বিষয়টি ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গিয়ে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করেন। এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X