কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব

নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ফাউন্ডেশন : ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবে অংশগ্রহণকারী নিহত ও আহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে একটি ফাউন্ডেশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হবেন, যাতে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন।

খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালি ঘোষণা করা হবে। নাগরিক এবং বাংলাদেশি প্রবাসীদের ফাউন্ডেশনে অবদান রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করার সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের অবদান আমরা কখনই ভুলতে পারি না। তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং আমাদের জাতীয় কর্তব্য। যত তাড়াতাড়ি সম্ভব আহত এবং নিহতদের পরিবারের দেখভালের জন্য যা যা করা দরকার আমরা তা করব।

ড. ইউনূস আরও বলেন, তাদের চিকিৎসা ও পারিবারিক বিভিন্ন প্রয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে নিবেদিতপ্রাণ সরকারি দপ্তর ও কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X