কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

কুয়েত রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে। ছবি : বাসস
কুয়েত রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে। ছবি : বাসস

বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদোয়ানি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে অনেক দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কুয়েত বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্যে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের আহ্বান জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বাংলাদেশি জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সময় রাষ্ট্রপতি আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যকার উন্নয়ন অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ড. নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X