কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ : আসিফ মাহমুদ

আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান তিনি।

সাক্ষাৎকালে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের প্রশিক্ষণ, সময়োপযোগী শ্রম আইন প্রণয়ন, বিদ্যমান শ্রম আইনের সংস্কার, শিশু শ্রম রহিতকরণ, কর্মের সুপরিবেশ সৃষ্টিসহ শ্রম-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বলেন, শ্রম সংশ্লিষ্ট বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কার করা হবে। আমাদের আইনের প্রয়োগের বাস্তবায়নে বেশি কাজ করতে হবে। কর্মের সুপরিবেশ সৃষ্টি নিশ্চিত করতে চাই।

উপদেষ্টা আরও বলেন, রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতরা সঠিকভাবে ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেছে, এই অভিযোগ আমলে নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। আমরা হতাহতদের পুনর্বাসন নিয়েও কাজ করার চিন্তা করছি। নতুন সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে, শ্রমিকদের সব ন্যায্য দাবি আদায়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সবাই মিলে কাজ করে দেশের উৎকর্ষ সাধন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর তমো পৌটিইনেন বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ শ্রমিক, সরকার এবং মালিকপক্ষদের নিয়ে কাজ করছে। আইএলও শুধু শ্রমবিষয়ক ইস্যুতে কাজ করে না, আইএলও শ্রমিকদের আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক মান উন্নয়নেও কাজ করছে।

আইএলও, বিচারিক কর্মকাণ্ডের মানোন্নয়ন এবং সবার কর্মে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে বলে তিনি অবহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X