বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না’

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : কালবেলা
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : কালবেলা

উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি দুস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিল উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর।

তিনি বলেন, নির্বাচন নিয়ে অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন। রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সে জায়গা থেকে বর্তমান সরকারের সুযোগ রয়েছে সংস্কার করার। রাজনৈতিক দলের বাইরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই সরকারের প্রধান অগ্রাধিকার।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X