বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

আমার অপরাধ আমি গোলাম আযমের ছেলে: আমান আযমী

গোলাম আযম এবং তার  ছেলে আমান আযমী। ছবি : সংগৃহীত।
গোলাম আযম এবং তার ছেলে আমান আযমী। ছবি : সংগৃহীত।

সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী বলেন, আমার অপরাধ আমি অধ্যাপক গোলাম আযমের ছেলে।‌

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ড বিচার ও সীমান্তে ফেলানী হত্যার ঘটনায় ভারতের বিরোধিতা করা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে হওয়ার কারণে তাকে গুম করা হয় বলেও অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

বিডিআর বিদ্রোহে‌ যেসব সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান তিনি।‌

ছাত্রজনতার অভ্যুত্থানের ঘটনা বিস্ময়কর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারের সব উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুম, খুব, হত্যাসহ সব ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আমান আযমী।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা নির্বাচনের জন্য কোনো ধরনের চাপ দিবেন না। তারা যথাযথ সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন।

বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর এ কয়দিন তিনি চিকিৎসাসেবা নিচ্ছিলেন। বর্তমানে তিনি সুস্থবোধ করছেন। এরপরই সংবাদ সম্মেলনে আসেন তিনি ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘ সময় ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ-মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তারা প্রত্যেকেই বলেছেন, এত দিন তাদের আয়নাঘরে আটকে রাখা হয়েছিল।

সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী নিজ বাসায় ফেরেন ৬ আগস্ট ভোরে। তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আবদুল্লাহিল আমান আযমীর ফেরার কথা জানায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। ২০১৬ সালের ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আযমী নিখোঁজ হন। তখন পরিবার দাবি করে, তাকে গুম করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X