কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে : ভাসানী অনুসারী পরিষদ

ভাসানী অনুসারী পরিষদ। ছবি : সংগৃহীত
ভাসানী অনুসারী পরিষদ। ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতার সোনালি অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিম।

একইসঙ্গে তারা দাবি করে বলেন, দেশপ্রেমিক ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা প্রতিহত করবে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাতে এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন ভাসানী অনুসারী পরিষদের শীর্ষ নেতারা।

বিবৃতিতে তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আযমের ছেলে সেনাবাহিনীর বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন। আমরাও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আযমী সাহেবের বক্তব্যে আমাদের স্বাধীনতাবিরোধী চক্রটি উৎসাহিত হয়েছে।

এদিকে আযমী সাহেব হাসিনা সরকারের নির্মম নির্যাতনের শিকার। পিতৃ পরিচয়ের কারণে হাসিনা সরকার তাকে চাকরিচ্যুতসহ তার ওপর অমানবিক নির্যাতন চালায়। আয়নাঘরনামীয় নির্যাতন প্রকোষ্টে দীর্ঘ ৮ বছর আটকে রাখে। এ ৮ বছর সময়কালে তার পারিবারিক জীবনেও ঘটে নানা দুর্ঘটনা।

বিবৃতিতে তারা বলেন, পিতৃপরিচয়ে একজন নাগরিকের ওপর এভাবে নির্যাতনকারীদের ঘৃণা এবং ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। তার প্রতি আমাদের আন্তরিকতা ও সহমর্মিতা রয়েছে।

এ নেতৃদ্বয় মনে করেন, নির্যাতনে মানসিক বিকারগ্রস্ত হয়ে সে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনসহ কিছু বক্তব্যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কটাক্ষ করেছে।

অপরদিকে তার এ বক্তব্যে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। যাদের আশ্রয় ও প্রশ্রয়ে স্বাধীনতাবিরোধী চক্রটি আমাদের সোনালি অর্জনকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে, জাতি তাদের কখনও ক্ষমা করবে না। একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X