বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ঔষধ ও আইসিটি খাতে বিনিয়োগ করবে নেদারল্যান্ডস

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। ছবি : সংগৃহীত
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। ছবি : সংগৃহীত

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ঔষধ ও আইসিটি খাতের বিভিন্ন পণ্যের ক্রমবর্ধমান সম্ভাবনা কাজে লাগিয়ে সুফল পেতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। এ সময়ে তারা দুই দেশের আমদানি, রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আদিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। ১৯৯৪ সালের ১ নভেম্বর বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ এবং সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়া সম্ভব।’

ইরমা ভ্যান ডুরেন বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক পণ্যের অন্যতম প্রধান ইউরোপীয় আমদানিকারক দেশ হচ্ছে নেদারল্যান্ডস। ২০২৩ সালে নেদারল্যান্ডসে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ তার তৈরি পোশাকের প্রায় ৬২ শতাংশ নেদারল্যান্ডসে রপ্তানি করে। নেদারল্যান্ডস ইতোমধ্যে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে স্থান করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত বছরে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির মোট মূল্য ছিল প্রায় ১৫.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। এখন বাংলাদেশকে উন্নত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ পোশাক ব্যবসার জন্য সম্ভাব্য আঞ্চলিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা যেতে পারে।’

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X