কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে লঘুচাপের পরও সুসংবাদ দিল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ২৯ জেলার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বইছে, বৃষ্টি ঝরে তার আঁচ কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সোমবার থেকেই দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসতে পারে। মঙ্গলবার থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগরে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, সিলেট, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে রাজধানীতে বৃষ্টির সুখবর দিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

তিনি বলেন, ঢাকায় তাপপ্রবাহ কমে সামান্য বৃষ্টি হতে পারে সোমবার। আর এই সপ্তাহের শেষের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপপ্রবাহ কমে আসবে।

রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কয়েকদিন ধরে বয়ে চলা তীব্র গরমে জনজীবনে ভোগান্তির শেষ নেই। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে জ্বর, সর্দিকাশি, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ভিড় আগের চেয়ে বেড়েছে হাসপাতালে। এর মধ্যে শনিবার ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এতে গত কয়েকদিন ধরে চলা তীব্র গরম কিছুটা কমলেও রোববার থেকে গরমের তীব্রতায় হাঁসফাস করছে মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X