কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ

মোখলেস উর রহমান। ছবি : সংগৃহীত
মোখলেস উর রহমান। ছবি : সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (০৯ অক্টোবর) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।

পৃথক প্রজ্ঞাপনে সরকারের সাবেক সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জীবন বিমা করপোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপর এক আদেশে বিশেষায়িত কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকেও অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আতাউর রহমানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আলীম আখতার খানকে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১০

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১১

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১২

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৩

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৫

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৬

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৭

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৮

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৯

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

২০
X