কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করবে কমিশন

সচিবালয়ে এক মতবিনিময় সভায় মো. মোখলেস উর রহমান ও আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি : সংগৃহীত
সচিবালয়ে এক মতবিনিময় সভায় মো. মোখলেস উর রহমান ও আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি : সংগৃহীত

ফরিদপুর ও কুমিল্লাকে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনিক বিভাগ করার সুপারিশ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মোখলেস উর রহমান বলেন, কমিশনের মেজর সুপারিশগুলোর মধ্যে একটি হচ্ছে- ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা হোক। ওই এলাকার দাবির প্রেক্ষিতে আমরা দুটি বিভাগ করার পরামর্শ দিচ্ছি।

তিনি বলেন, এ দুটি বিভাগ করতে গেলে দু-একটি জেলা এই বিভাগ থেকে ওই বিভাগে দিতে হবে। সেটা আমরা ম্যাপ করে দিয়েছি। একটি ম্যাপ দেখলেই বোঝা যাবে সামনে দশটি বিভাগ, কোন জেলাকে কোন জায়গায় দেওয়া হয়েছে। সব বিভাগকে টাচ করা হয়নি। এখানে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামকে টাচ করা হয়েছে, যাতে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ সেরকম হয়। আমরা দিয়েছি, সরকার যদি মনে করে দশটা বিভাগ করবে, ফাইন।

তিনি আরও বলেন, জনগণের আবেদনের প্রেক্ষিতে আরও অনেক এমন সুপারিশ করেছি। আমরা গুগলে ক্লাস্টার করেছি একই বিষয়ে কত হাজার মানুষ সাপোর্ট করেছে, কত হাজার লোক চাহিদা দিয়েছে।

এদিকে মোখলেছ উর রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের বর্তমান কাঠামো বজায় রাখার প্রয়োজনীয়তা দেখছে না কমিশন। পরিবর্তে গুরুত্বপূর্ণ এই দুই খাত পরিচালনার জন্য পৃথক সংস্থা গঠনের প্রস্তাব দেবে কমিশন।

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য জনগণের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। কমিশন এই খাতগুলোতে কর্মরত পেশাদারদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১০

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১১

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১২

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৩

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৪

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৫

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৬

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৭

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৮

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৯

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

২০
X