কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে শক্তিশালী ভবিষ্যৎ গড়তে হবে’ 

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী পর্বে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী পর্বে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে শক্তিশালী ভবিষ্যৎ গড়তে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে আমাদের কয়েকটি অভ্যাস পরিবর্তন করতে হবে। পলিথিন ব্যাগে খাবার বহন এবং প্লাস্টিকের কাপে গরম পানীয় নেওয়া বন্ধ করতে হবে। পরিবেশের অবস্থার কথা মাথায় রেখে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ঠিকমতো ঘুমাতে হবে। অভ্যাস বদলাতে পারলে রোগ নিয়ে চিন্তা করতে হবে না।

তিনি বলেন, নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না। যক্ষ্মা এখন বড় সমস্যা নয়, তবে আমাদের সচেতন হতে হবে। জ্ঞান বাড়লে শক্তি আসে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউএসএআইডির টিম লিড সামিনা চৌধুরী, আইসিডিডিআর,বি এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর কবির এবং আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট সায়েরা বানু।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার, সনদপত্র ও ট্রফি প্রদান করা হয়। ইউএসএআইডির সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রথম আলো এই প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৫০ শিক্ষার্থী অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X