কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘শুধু টাকা পেলেই জলবায়ুর ঝুঁকি কমবে না’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

শুধু টাকা পেলেই জলবায়ুর ঝুঁকি কমবে না, কার্বন নিঃসরণ কমাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ২৯তম জলবায়ু সম্মেলনের প্রত্যাশা, বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য শিক্ষ্য নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবে দর কষাকষির সঙ্গে সঙ্গে বাংলাদেশের অবস্থানও পরিষ্কার করা উচিত। শুধু টাকা পেলেই জলবায়ুর ঝুঁকি কমবে না। কার্বন নিঃসরণ কমানোর ওপরেও বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, জলবায়ু ইস্যুতে আগামী জানুয়ারিতে নেপাল ও ভুটানের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। জলবায়ু সম্মেলন থেকে সহযোগিতা না মিললে, একে অপরকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, একটি ছকে জলবায়ু সম্মেলনের দর কষাকষি চলে। সব দেশই সে ছকে পড়ে গেছে। তেলনির্ভর অর্থনীতির দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার টিকিয়ে রাখতে চায়। তবে জলবায়ু পরিবর্তনের ফলে অস্তিত্বের প্রশ্ন থেকে আমরাও সরতে চাই না।

এ সময় অন্য বক্তারা বলেন, কপ-২৯ সম্মেলনে আর্থিক আলোচনার বিষয়টি অত্যন্ত ধীরগতিতে এগিয়েছে, যা ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি প্রতিস্থাপনে ব্যর্থ হয়েছে। তাছাড়া, জীবাশ্ম জ্বালানির ভর্তুকি ১.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা নবায়নযোগ্য শক্তির অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। অধিকার আদায়ে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আরও ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X