কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ওয়াসা স্কুল ক্যাম্পেইন ‘পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন’

ঢাকা ওয়াসা স্কুল ক্যাম্পেইন। ছবি : সংগৃহীত
ঢাকা ওয়াসা স্কুল ক্যাম্পেইন। ছবি : সংগৃহীত

শিশু, অভিভাবক ও শিক্ষকদের নিরাপদ পানি সরবরাহ, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসার ভূমিকা বিষয়ে সচেতন করতে এবং নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং ঢাকা স্যানিটেশন উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানাতে ‘পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন’ শিরোনামে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা ওয়াসার স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের (ডিএসআইপি) অধীনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এই সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকা ওয়াসার উদ্যোগে এবং রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনসের সহযোগিতায় আয়োজিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ডিএসআইপির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক এসএম আনোয়ার সাত্তার। তিনি বলেন, ঢাকা ওয়াসা নগরবাসীকে নিরাপদ পানি এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা উন্নত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ডিএসআইপি প্রকল্প হাতে নিয়েছি। খুব শিগগিরই ঢাকা শহরের বিভিন্ন রোডে ডিএসআইপি প্রকল্প কাজের জন্য খোঁড়াখুঁড়ি শুরু হবে। পয়ঃবর্জ্য পাইপ লাইনগুলো বসানোর জন্য অনেক স্কুলের সামনে দিয়েও রাস্তা খোঁড়া হতে পারে । তাই আগে থেকেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে রাখছি। কিন্তু কয়েক বছরের মধ্যেই আপনারা এই প্রকল্পের সুবিধা নিজ চোখে দেখতে পারবেন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়াশের পরিচালক অলক কুমার মজুমদার, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট জাস্টিসের সিনিয়র স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যাডভাইজার রুদ্গারিয়ান স্খুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X