কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির কারণে সক্ষমতা অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না : উপদেষ্টা

ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

দুর্নীতির কারণে প্রতিটি পানি শোধানাগার থেকে সক্ষমতা অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদের যদি মনে হয় কোনো কর্মকর্তা, দায়িত্ববান ব্যক্তি দুর্নীতিতে জড়িত, তা আমাদের জানাবেন আমরা সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল করা আছে, আপনারা সেখানে অভিযোগ জানাতে পারবেন।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, পদ্মা পানি শোধানাগার থেকে দৈনিক ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করার সক্ষমতা রয়েছে। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ১৮ কোটি লিটার পানি। এর কারণ পানি সরবরাহ লাইনে নিম্ম মানের পাইপ বসানো হয়েছে। এখানে ঠিকাদার বড় ধরনের দুর্নীতি করেছে। এরসঙ্গে কর্মকর্তারা জড়িত রয়েছে বলে আমি মনে করি। কারণ কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারের দুর্নীতি করার সুযোগ কম।

তিনি বলেন, ওয়াসার নাম শুনলেই প্রথমেই দুর্নীতির কথা মাথায় আসে মানুষের মনে। তবে যে কয়দিনই দায়িত্বে থাকি আমার মন্ত্রণালয়ে অর্থাৎ ওয়াসা, সিটি করপোরেশন নামে যেসব বদনাম আছে সেগুলো ঘুচাতে চাই। নগরবাসীর সুপ্রিয় পানির ব্যবস্থা করার দায়িত্ব ঢাকা ওয়াসার। আগের দিনে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে আর শুনতে চাই না। নগরবাসীর সেবা নিশ্চিতের জন্য আপনারা সর্বোচ্চ কাজ করে তা নিশ্চিত করবেন। আগের অনেক প্রকল্পে অনেক দুর্নীতি হয়েছে, সেখানে অনেক কর্মকর্তা জড়িত ছিল। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি করার সুযোগ কম।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, সামনে শুষ্ক মৌসুম আসছে। এই মৌসুমে পানির স্তর নিচে নেমে যায় এবং পানির স্বল্পতা দেখা দেয়। আর শুস্ক মৌসুমে এবার রমজান আসবে। তাই শুস্ক মৌসুম বা রমজানে যেন পানির স্বল্পতা তৈরি না হয় সে অনুযায়ী পরিকল্পনা নেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমরা যে সংস্কারের কথা বলছি, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি এসেছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে হবে। সংস্কারটা আমাদের চিন্তার জায়গা থেকে করতে হবে। ঢাকা ওয়াসায় যখন আমি আসলাম তখন দেখলাম এখানে আমার দুটি ছবি টাঙানো আছে। তাহলে সেই সংস্কারটা কোথায় হলো? আগে শেখ হাসিনার ছবি টাঙানো থাকতো, এখন আমার ছবি টাঙানো হয়েছে। আমি অনুরোধ করব এই বিষয়গুলো পরিহার করে চলবেন। ‌

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, ৯ বছর আগে একটি একটি প্রকল্প নেওয়া হয়েছে। যার অগ্রগতি মাত্র ৫ শতাংশ। তার মানে এই প্রকল্পে শুধু মাত্র বেতন দেওয়া ছাড়া কোনও কাজ হয়নি। এটা কাম্য হতে পারে না। এর সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১০

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১১

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১২

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৩

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৪

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৫

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৬

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৭

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৮

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৯

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

২০
X