কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকটি আজ দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে এরই মধ্যে ২০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। উপদেষ্টা পরিষদে রদবদল করা হয়েছে।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ।

কোন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যমুনায় এসেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটা তো রুটিন একটা মিটিংয়ের বিষয়। গত তিন মাসে কমপক্ষে ৪০টা দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে কথা হয়েছে। ওনারা এখানে এসেছেন। প্রতিটা মিটিং যখনই হয় আমরা আপনাদের জানিয়েছি।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে শফিকুল আলম বলেন, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। কোনো বিভ্রান্ত হবেন না।

উপদেষ্টার প্রেস উইং জানায়, হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তিনি সফরসংক্রান্ত বিষয়েও আলোচনা করেছেন।

এ সময় অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।

হেলেন লাফেভকে প্রধান উপদেষ্টা জানান, ৬টি বড় সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। তারা স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X