শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:১১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনারেই উৎখাত করছি, আপনেরা কোন হনু হইছেন?’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন তিন জনের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে। এ নিয়ে প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’

এর আগে, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই আপনারা দ্রুত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছাত্র-নাগরিকদের অংশগ্রহণ ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেন, তা মেনে নেওয়া হবে না। দ্রুত এই সিদ্ধান্তের সমাধান চাই।’

তিনি বলেন, ‘যারা ধানমন্ডি ৩২ কে কাফেলা মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই শিক্ষার্থীরা নিজেদের জীবন দিয়েছে। তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য। কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করতে আপনারা যদি মনে করেন উপদেষ্টা হবেন, পদ বাগিয়ে নেবেন তাহলে আপনারা ভুল ভাবছেন।’

রোববার (১০ নভেম্বর) সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম, সেখ বশিরউদ্দীন এবং মোস্তফা সরয়ার ফারুকী। এই নিয়োগের পর উপদেষ্টা পরিষদ নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পাশাপাশি বিএনপি ও অন্যান্য দলের কর্মী-সমর্থকরাও সেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজের গতি ও দক্ষতা বাড়াতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক হতে নতুন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে কাজের চাপ কমাতে এবং কার্যক্রমে গতি আনতে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ করা হয়েছে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ সম্প্রসারণের ফলে সরকারের কাজের গতি বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X