কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত সেলিমের পাশে তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সেলিমকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ছবি : কালবেলা 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সেলিমকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ছবি : কালবেলা 

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে আহত শেরপুরের সেলিম দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার (৩০ ডিসেম্বর) তার জরুরি অস্ত্রোপচার হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সেলিমকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় আহত সেলিমের মায়ের কাছে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

রফিকুল ইসলাম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেলিমের চিকিৎসার খোঁজ নেন। তিনি বলেন, গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তাকে চিকিৎসা না করে বরং হয়রানি করে বের করে দেওয়া হয়। এ সময় সেলিমের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. মো. বদর উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ডা. নাসিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, যুবদলের সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক সহসভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সহসভাপতি ডা. আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. এরশাদ মিয়া, প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মমি আনসারিসহ ড্যাব নেতারা।

সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, চিকিৎসা কাজে বাধাদানকারী গত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট ওই সকল ডাক্তাররা এখনো বহাল তবিয়তে তাদের স্ব স্ব জায়গায় কাজ করে যাচ্ছেন। অভিযোগ আছে যে, তাদের অনেকেই অন্য এক গোষ্ঠীর সহায়তায় পদন্নোতি কিংবা তাদের চাহিদা মতো পোস্টিং করে নিচ্ছেন। দলের পক্ষ থেকে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সাহায্য ও পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং চিকিৎসা প্রদানে বাধা দানকারী ওই সব চিকিৎসককে জবাবদিহিতার আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X