কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আরিচা ঘাটে ড্রেজারের পাইপে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আরিচা ঘাটের বিআইডব্লিউটিএ ড্রেজার বেইজের পাইপে আগুন। ছবি : কালবেলা
আরিচা ঘাটের বিআইডব্লিউটিএ ড্রেজার বেইজের পাইপে আগুন। ছবি : কালবেলা

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের মানিকগঞ্জ জেলার শিবালয়ের পুরাতন লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিআইডব্লিউটিএ'র ড্রেজার পাইপে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। উক্ত অগ্নিকাণ্ড সংগঠনের কারণ অনুসন্ধানের জন্য নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশনার আলোকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয় (০৯) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে আহ্বায়ক এবং বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে (মেরিন) সদস্য সচিব করে মানিকগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের প্রতিনিধি, শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং), এনএসআই, ডিজিএসএফআই এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। এ কমিটিকে সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ, সংগঠিত ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী সাত কর্ম দিবসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X