কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে

অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে বলে মনে করে ৬০ শতাংশ মানুষ। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে বলে মনে করে ৬০ শতাংশ মানুষ। ছবি : সংগৃহীত

আপনি কি স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন? এমন প্রশ্নই সবচেয়ে বেশি শুনতে হয়েছে গেল ৫ আগস্টের পর থেকে।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর দেশে স্বাধীনভাবে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে নাকি কমেছে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের পরিচালিত এক জরিপে উঠে এসেছে এর উত্তর। যেখানে স্পষ্টভাবে ফুটে ওঠে মতপ্রকাশের স্বাধীনতার চিত্র।

জরিপে অংশ নেওয়া ৬০ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন বর্তমান সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা পতিত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে।

৬১ দশমিক ২ শতাংশ মানুষ মনে করেন এই সরকারের সময়ে সংবাদ মাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত দেশের ৮টি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১ হাজার মানুষের মধ্যে জরিপটি করা হয়।

জরিপে অংশ নেওয়া ২৫ দশমিক ২ শতাংশ মানুষ জানান, অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের মতন একই রকম স্বাধীনতা ভোগ করছেন।

পুরুষদের মধ্যে ৬৪ দশমিক ৩ শতাংশ ও নারী ৫৬ দশমিক ৫ শতাংশ জানান বর্তমানে তারা আওয়ামী সরকারের আমলের চেয়ে মতপ্রকাশের ক্ষেত্রে নিজেদের বেশি স্বাধীন বলে মনে করছেন। এদিকে, ৬১ দশমিক ২ শতাংশ মানুষ সংবাদমাধ্যমের স্বাধীনতা বেড়েছে বলে মনে করলেও ১৮ দশমিক ৫ শতাংশ মানুষ মনে করেন বর্তমান সরকার ও আওয়ামী সরকারের সময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা অপরিবর্তিত আছে।

পুরুষদের মধ্যে ৬৮ দশমিক ২ শতাংশ মনে করেন সংবাদমাধ্যমের স্বাধীনতা আগের তুলনায় বেড়েছে, নারী অংশগ্রহণকারীদের মধ্যে এমনটা মনে করেন ৫৪ দশমিক ২ শতাংশ।

২০২৪-এ প্রকাশিত সবশেষ মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম, যা ২০০২ সাল থেকে মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১০

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১১

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১২

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৩

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৪

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৫

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৬

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৭

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৮

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৯

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

২০
X