কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস আজ শুক্রবার। দিনটিকে ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচি অনুযায়ী ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে তারা। এছাড়া পতাকা মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যাও ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল তিনটার দিকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে দেশের সর্ববৃহৎ ফিলিস্তিন পতাকা নিয়ে মিছিল করা হবে বলে জানানো হয়।

এছাড়া, ‘Where Palestine Met July’ শিরোনামে সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হবে। হাসনাত পোস্টে লেখেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত প্রয়োজন। উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এ দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X